দেশীয় কিউরেটরদের ট্রেনিং করাবেন টনি হেমিং

দেশের ক্রিকেট মাঠ ও পিচ ব্যবস্থাপনায় স্থানীয় জনবলের দক্ষতা বাড়াতে এবার প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো কিউরেটরদের জন্য আয়োজন করা হচ্ছে লেভেল-১ কোর্স। বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমেন্ট এবং আইসিসি-স্বীকৃত কিউরেটর টনি হেমিং এই কোর্স পরিচালনা করবেন। দুই ধাপে অনুষ্ঠিত হবে পুরো কোর্সটি। প্রথম ধাপে চট্টগ্রামে দুই দিনের কর্মশালা এবং পরবর্তী ধাপে ঢাকায় আরও দুই দিনের কর্মশালা আয়োজন করা হবে। এর মাধ্যমে দেশের বিভিন্ন ভেন্যুর গ্রাউন্ড স্টাফদের মাঠ ও টার্ফ ব্যবস্থাপনা সম্পর্কে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতাও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বিসিবির। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর গ্রাউন্ডস কমিটি ক্রিকেট গ্রাউন্ড ও টার্ফ ব্যবস্থাপনায় পেশাদার দক্ষতা উন্নয়নের কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশে প্রথমবারের মতো কিউরেটর লেভেল-১ কোর্স আয়োজন করতে যাচ্ছে। কোর্সটি পরিচালনা করবেন বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমেন্ট এবং আইসিসি-স্বীকৃত কিউরেটর টনি হেমিং।’ প্রথম কর্মশালাটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট

দেশীয় কিউরেটরদের ট্রেনিং করাবেন টনি হেমিং

দেশের ক্রিকেট মাঠ ও পিচ ব্যবস্থাপনায় স্থানীয় জনবলের দক্ষতা বাড়াতে এবার প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো কিউরেটরদের জন্য আয়োজন করা হচ্ছে লেভেল-১ কোর্স। বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমেন্ট এবং আইসিসি-স্বীকৃত কিউরেটর টনি হেমিং এই কোর্স পরিচালনা করবেন।

দুই ধাপে অনুষ্ঠিত হবে পুরো কোর্সটি। প্রথম ধাপে চট্টগ্রামে দুই দিনের কর্মশালা এবং পরবর্তী ধাপে ঢাকায় আরও দুই দিনের কর্মশালা আয়োজন করা হবে। এর মাধ্যমে দেশের বিভিন্ন ভেন্যুর গ্রাউন্ড স্টাফদের মাঠ ও টার্ফ ব্যবস্থাপনা সম্পর্কে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতাও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বিসিবির।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর গ্রাউন্ডস কমিটি ক্রিকেট গ্রাউন্ড ও টার্ফ ব্যবস্থাপনায় পেশাদার দক্ষতা উন্নয়নের কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশে প্রথমবারের মতো কিউরেটর লেভেল-১ কোর্স আয়োজন করতে যাচ্ছে। কোর্সটি পরিচালনা করবেন বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমেন্ট এবং আইসিসি-স্বীকৃত কিউরেটর টনি হেমিং।’

প্রথম কর্মশালাটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। আগামী ১১ ও ১২ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই কর্মশালা। এতে কক্সবাজার, চট্টগ্রাম, পূর্বাচল, বিকেএসপি ও ফতুল্লার গ্রাউন্ড স্টাফ মিলিয়ে মোট ৩০ জন অংশ নেবেন।

চট্টগ্রামের পর দ্বিতীয় ধাপের কর্মশালা হবে ঢাকায়। মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৩ ও ২৪ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ। এই ধাপে অংশ নেওয়ার কথা রয়েছে মিরপুর, বিকেএসপি, সিলেট, খুলনা, বরিশাল, বগুড়া ও রাজশাহীর গ্রাউন্ড স্টাফদের। মোট ৪০ জন এতে অংশ নেবেন।

শুধু প্রশিক্ষণ দেওয়াই নয়, কোর্স শেষে অংশগ্রহণকারীদের দক্ষতা যাচাইয়েরও ব্যবস্থা থাকবে। সফলভাবে কোর্স শেষ করতে পারলে বিসিবির পক্ষ থেকে সনদ দেওয়া হবে।

কোর্সটির লক্ষ্য সম্পর্কে বিসিবি আরও জানিয়েছে, ‘কোর্সটির উদ্দেশ্য হলো গ্রাউন্ড স্টাফদের জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা আরও শক্তিশালী করা এবং দেশের ক্রিকেট ভেন্যুগুলোর রক্ষণাবেক্ষণকে আরও উন্নত করে আরও ভালো ঘরোয়া ও আন্তর্জাতিক মানে নিয়ে যেতে সহায়তা করা। যারা সফলভাবে কোর্সটি সম্পন্ন করবেন, তারা বিসিবির পক্ষ থেকে একটি সনদ পাবেন।’

এসকেডি/আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow