দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির বিষয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী

দেশীয় প্রযুক্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাস্থ্যসেবার সক্ষমতা বৃদ্ধি এবং দেশীয় প্রযুক্তিনির্ভর অ্যাম্বুলেন্স উৎপাদনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে শনিবার দুপুর ২টায় রাজধানীর মিন্টো রোডের ৪ নম্বর সরকারি বাসভবনে সাংবাদিকদের ব্রিফ করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এর আগে একই দিনে ‘২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে কর্মপর্যায়ভিত্তিক জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি’ সংক্রান্ত একটি বৈঠকেও সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বাস্থ্য খাতে দেশীয় প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং পরিবেশ সংরক্ষণে সরকারের চলমান উদ্যোগের অংশ হিসেবে পৃথক দুটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য

দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির বিষয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী

দেশীয় প্রযুক্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্বাস্থ্যসেবার সক্ষমতা বৃদ্ধি এবং দেশীয় প্রযুক্তিনির্ভর অ্যাম্বুলেন্স উৎপাদনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে শনিবার দুপুর ২টায় রাজধানীর মিন্টো রোডের ৪ নম্বর সরকারি বাসভবনে সাংবাদিকদের ব্রিফ করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

এর আগে একই দিনে ‘২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে কর্মপর্যায়ভিত্তিক জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি’ সংক্রান্ত একটি বৈঠকেও সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্বাস্থ্য খাতে দেশীয় প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং পরিবেশ সংরক্ষণে সরকারের চলমান উদ্যোগের অংশ হিসেবে পৃথক দুটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির বিষয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত ও অগ্রগতি সম্পর্কে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে দুপুরে ব্রিফিংয়ের মাধ্যমে অবহিত করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow