দেশীয় শিল্প সুরক্ষায় বাজেটে একগুচ্ছ উদ্যোগ

এবারের প্রস্তাবিত জাতীয় বাজেটে দেশীয় শিল্পকে সুরক্ষা দিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের শুল্ক ও কর অব্যাহতি সুবিধাও বেড়েছে। দেশীয় শিল্প রক্ষায় আমদানি নিরুৎসাহিত করার নানা পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তব্যে তিনি এসব পরিকল্পনার কথা জানান। যেসব প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী ওয়াশিং মেশিন, ইলেকট্রিক ওভেন ও মাইক্রোওয়েভ ওভেন প্রস্তুতকারী শিল্পের অন্যতম প্রধান কাঁচামাল ফ্লোট গ্লাস আমদানির ক্ষেত্রে বিদ্যমান ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করার প্রস্তাব করা হয়েছে বাজেটে। এছাড়া এলপিজি সিলিন্ডার, অটো ট্যাঙ্ক, এবং ভাল্ব ও বাঙ্গ উৎপাদনকারী শিল্পের উপকরণ ও কাঁচামাল আমদানিতে বিদ্যমান রেয়াতি ও শুল্ক অব্যাহতি সুবিধা আগামী ৩০ জুন ২০২৭ পর্যন্ত বহাল রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী তার বক্তব্য বলেন, দেশে বন্ড সুবিধার অপব্যবহার রোধকল্পে সিনথেটিক ওভেন ফেব্রিক্স আমদানিতে বিদ্যমান ১০ শতাংশ সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করে শূন্য শতাংশ করার প্রস্তাব করছি। স্থ

দেশীয় শিল্প সুরক্ষায় বাজেটে একগুচ্ছ উদ্যোগ

এবারের প্রস্তাবিত জাতীয় বাজেটে দেশীয় শিল্পকে সুরক্ষা দিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের শুল্ক ও কর অব্যাহতি সুবিধাও বেড়েছে। দেশীয় শিল্প রক্ষায় আমদানি নিরুৎসাহিত করার নানা পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১১ জুন) ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তব্যে তিনি এসব পরিকল্পনার কথা জানান।

যেসব প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী

ওয়াশিং মেশিন, ইলেকট্রিক ওভেন ও মাইক্রোওয়েভ ওভেন প্রস্তুতকারী শিল্পের অন্যতম প্রধান কাঁচামাল ফ্লোট গ্লাস আমদানির ক্ষেত্রে বিদ্যমান ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করার প্রস্তাব করা হয়েছে বাজেটে।

এছাড়া এলপিজি সিলিন্ডার, অটো ট্যাঙ্ক, এবং ভাল্ব ও বাঙ্গ উৎপাদনকারী শিল্পের উপকরণ ও কাঁচামাল আমদানিতে বিদ্যমান রেয়াতি ও শুল্ক অব্যাহতি সুবিধা আগামী ৩০ জুন ২০২৭ পর্যন্ত বহাল রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী তার বক্তব্য বলেন, দেশে বন্ড সুবিধার অপব্যবহার রোধকল্পে সিনথেটিক ওভেন ফেব্রিক্স আমদানিতে বিদ্যমান ১০ শতাংশ সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করে শূন্য শতাংশ করার প্রস্তাব করছি।

স্থানীয়ভাবে গড়ে ওঠা জিপসাম বোর্ড ও শিট উৎপাদনকারী শিল্পকে সুরক্ষা দিতে জিপসাম বোর্ড ও শিট আমদানির ওপর ২০ শতাংশ রেগুলেটরি শুল্ক আরোপ করার প্রস্তাব করেন মন্ত্রী।

এছাড়া পিভিসি রেজিন এবং পেট রেজিন উৎপাদনকারী শিল্পকে যথাযথ প্রতিরক্ষণ প্রদানে বিদ্যমান আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ১০ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করা হয় বাজেটে।

বাইসাইকেল, ট্রান্সফরমার, ওয়াশিং মেশিন ও কাগজ উৎপাদনকারীদের রক্ষা

বাজেটে স্থানীয়ভাবে উৎপাদিত উৎপাদিত শিল্প সুরক্ষার জন্য বাইসাইকেলের যন্ত্রাংশ ফ্রি হুইল আমদানির ক্ষেত্রে বিদ্যমান আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ২৫ শতাংশে উন্নীত করার এবং একই সঙ্গে নতুন করে ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক আরোপ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

এছাড়া স্থানীয়ভাবে গড়ে ওঠা ১ কেভিএ পর্যন্ত ক্ষমতা সম্পন্ন ট্রান্সফরমার শিল্পকে শক্তিশালী শুল্ক প্রতিরক্ষণ প্রদানের লক্ষ্যে উক্ত ক্ষমতার ট্রান্সফরমার আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে বৃদ্ধি করে ২৫ শতাংশে উন্নীত করার এবং একই সঙ্গে নতুন করে ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক আরোপ করার প্রস্তাবের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী।

পাশাপাশি তিনি বলেন, স্থানীয় ওয়াশিং মেশিন উৎপাদনকারী শিল্পের উপযুক্ত প্রতিরক্ষণ নিশ্চিতকরণের লক্ষ্যে সব ধরনের হাউসহোল্ড টাইপ ওয়াশিং মেশিন আমদানিতে নতুন করে ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করার প্রস্তাব করছি।
এছাড়া কাগজ শিল্পের স্থানীয় উৎপাদকদের প্রতিরক্ষণের লক্ষ্যে গ্রিজ প্রুফ পেপার ও গ্লাসিন পেপার আমদানির ওপর বিদ্যমান আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে বৃদ্ধি করে ২৫ শতাংশে উন্নীত করার এবং একই সঙ্গে ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক আরোপের প্রস্তাব করছি।

সিমেন্টের ৫ কাঁচামাল আমদানিতে শুল্কছাড়

রি-ফ্র্যাক্টরি সিমেন্ট শিল্পের সুরক্ষায় এর প্রধান কাঁচামাল বল ক্লেসহ পাঁচটি কাঁচামাল আমদানিতে আমদানি শুল্ক ৫ শতাংশে কমিয়ে আনার প্রস্তাব করা হয়েছে প্রস্তাবিত বাজেটে।

ভুট্টার স্টার্চ, ডিটারজেন্ট, কোল্ড-রোল ও কপার তার উৎপাদনকারীদের সুরক্ষা

বাজেট বক্তব্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী স্থানীয় মেইজ স্টার্চ শিল্পের উপযুক্ত বাজার প্রতিরক্ষণ নিশ্চিত করার বিষয়টি বিবেচনা করে এই পণ্যটির আমদানি শুল্ক বিদ্যমান ১৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ২৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছেন।

এছাড়া তিনি বলেন, দেশীয় ডিটারজেন্ট উৎপাদনকারী শিল্পের অন্যতম প্রধান কাঁচামাল লিনিয়ার অ্যালকাইল বেনজিন আমদানির ক্ষেত্রে মাত্র ১ শতাংশ আমদানি শুল্ক ধার্য করার প্রস্তাব করছি। স্থানীয় কোল্ড-রোল্ড এবং কোটেড কয়েল ও শিট উৎপাদনকারী শিল্পের প্রতিরক্ষণে কোল্ড-রোল্ড কয়েল ও শিট আমদানিতে অতিরিক্ত ১০ শতাংশ রেগুলেটরি শুল্ক আরোপের প্রস্তাব করছি।

কপার তার ও টিউব উৎপাদনকারী শিল্পের প্রতিরক্ষণ প্রদানের লক্ষ্যে কপারের তার আমদানিতে ১০ শতাংশ রেগুলেটরি শুল্ক আরোপ এবং কপার টিউব আমদানির ক্ষেত্রে বিদ্যমান ১৫ শতাংশ আমদানি শুল্ক বৃদ্ধি করে ২৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

অন্যদিকে দেশীয় ফ্লোট গ্লাস উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় পাঁচটি কাঁচামাল আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণপূর্বক রেয়াতি সুবিধা সংক্রান্ত প্রজ্ঞাপনে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে প্রস্তাবিত বাজেটে।

দেশীয় মোটর উৎপাদনকারী শিল্পকে প্রতিরক্ষণ প্রদানের লক্ষ্যে ১২০০ ওয়াটের নিম্ন ক্ষমতাসম্পন্ন ডিসি মোটর আমদানিতে ১০ শতাংশ রেগুলেটরি শুল্ক আরোপ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

টায়ার-টিউব, স্কিন কেয়ার, কফির কাঁচামালে সুবিধা

স্থানীয়ভাবে গড়ে ওঠা টায়ার-টিউব উৎপাদনকারী শিল্প খাতকে শক্তিশালী করার লক্ষ্যে উক্ত শিল্পের দুটি কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা প্রদানের প্রস্তাব করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এছাড়া তিনি তার বক্তব্যে স্থানীয় স্কিন কেয়ার ও বিউটি প্রোডাক্টস উৎপাদনকারীদের উৎসাহ প্রদানের জন্য এই শিল্পের দুটি কাঁচামাল আমদানিতে বিদ্যমান ৩০ শতাংশ সম্পূরক শুল্ক হ্রাস করে ১০ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করেন।

পাশাপাশি মন্ত্রী স্থানীয় কফি প্রক্রিয়াজাতকরণ শিল্পের বিকাশের লক্ষ্যে কাঁচামাল হিসেবে কফি এক্সট্র্যাক্ট, অ্যাসেন্স ও প্রিপারেশন বাল্কে আমদানির ক্ষেত্রে ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করেছেন।

এছাড়া বাজেটে আমদানি বিকল্প পলিয়েস্টার স্ট্যাপল ফাইবার উৎপাদন শিল্পকে প্রতিরক্ষণ প্রদানের উদ্দেশ্যে পলিয়েস্টার স্ট্যাপল ফাইবার পণ্যটিতে ৫ শতাংশ আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

এনএইচ/এমএমএআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow