দেশে আসার চেষ্টা করলে প্রতিহত করবে সাধারণ মানুষ
স্বৈরাচারী কায়দায় যেই আসার চেষ্টা করবে বা মানুষকে উস্কানি দেবে তাদেরকে প্রতিহত করবে সাধারণ মানুষ বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা এজেডএম জাহিদ হোসেন। রোববার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় হিলি স্থলবন্দরের সাড়ে ৩৩ কোটি ব্যয়ে ফোরলেন সড়কের কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এসময় মন্ত্রী বলেন, বন্দর এলাকার বাণিজ্য প্রসারে সরকার নানা উদ্যোগ নিয়েছে। দীর্ঘদিন ধরে ভোগান্তিতে থাকা রাস্তার কাজ শেষ হলে বন্দরের আমদানি-বাণিজ্য বাড়বে। মন্ত্রী আরও বলেন, হিলি রেল স্টেশনের কার্যক্রম আরও ব্যাপক করা হবে, যাতে এখান থেকে মালামাল ওঠানামা থেকে শুরু করে সবকিছু সুন্দরভাবে করা যায়। সবকিছু জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েই করা হবে। আরও পড়ুন ইতিহাস বিকৃত বা আড়াল করা গেলেও মুছে ফেলা যায় না: সমাজকল্যাণমন্ত্রী এসময় দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, দিনাজপুর সড়ক ও জনপদের প্রধান নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান, হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০২২ সালের
স্বৈরাচারী কায়দায় যেই আসার চেষ্টা করবে বা মানুষকে উস্কানি দেবে তাদেরকে প্রতিহত করবে সাধারণ মানুষ বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা এজেডএম জাহিদ হোসেন।
রোববার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় হিলি স্থলবন্দরের সাড়ে ৩৩ কোটি ব্যয়ে ফোরলেন সড়কের কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এসময় মন্ত্রী বলেন, বন্দর এলাকার বাণিজ্য প্রসারে সরকার নানা উদ্যোগ নিয়েছে। দীর্ঘদিন ধরে ভোগান্তিতে থাকা রাস্তার কাজ শেষ হলে বন্দরের আমদানি-বাণিজ্য বাড়বে।
মন্ত্রী আরও বলেন, হিলি রেল স্টেশনের কার্যক্রম আরও ব্যাপক করা হবে, যাতে এখান থেকে মালামাল ওঠানামা থেকে শুরু করে সবকিছু সুন্দরভাবে করা যায়। সবকিছু জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েই করা হবে।
এসময় দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, দিনাজপুর সড়ক ও জনপদের প্রধান নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান, হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বর মাসে সাড়ে ৩৩ কোটি টাকা ব্যয়ে হিলি স্থলবন্দরের সোয়া দুই কিলোমিটার ফোরলেন সড়কের কাজ শুরু হলেও ভূমিঅধিগ্রহণ জটিলতায় তা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। বর্তমান সরকারের আমলে জটিলতা কাটিয়ে কাজ শুরু হলো।
মো. মাহাবুর রহমান/এসজেডএইচ/এএসএম
What's Your Reaction?
