দেশে উৎপাদিত ওয়াশিং মেশিন-ওভেনের দাম কমছে, আমদানিতে বাড়ছে
দেশীয় শিল্প সুরক্ষায় ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশে উৎপাদিত ওয়াশিং মেশিন, ইলেকট্রিক (বৈদ্যুতিক) ওভেন এবং মাইক্রোওয়েভ ওভেন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর জন্য সুখবর রয়েছে। এই শিল্পের অন্যতম প্রধান কাঁচামাল ফ্লোট গ্লাস আমদানির ক্ষেত্রে বিদ্যমান ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক সম্পূর্ণরূপে প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে বাজেটে। আর বিদেশ থেকে আমদানি করা ওয়াশিং মেশিনে নতুন করে ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব রয়েছে। ফলে বিদেশ থেকে আমদানি করা ওয়াশিং মেশিনের দাম বাড়তে পারে এবং দেশে উৎপাদিত ওয়াশিং মেশিন, ইলেকট্রিক ওভেন ও মাইক্রোওয়েভ ওভেনের দাম কমতে পারে। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট দিয়েছেন তিনি। অর্থমন্ত্রী বাজেট প্রস্তাবনায় বলেন, ওয়াশিং মেশিন, ইলেকট্রিক ওভেন ও মাইক্রোওয়েভ ওভেন প্রস্তুতকারী শিল্পের অন্যতম প্রধান কাঁচামাল ফ্লোট গ্লাস আমদানির ক্ষেত্রে বিদ্যমান ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করছি। এর ফলে দেশে উৎপাদিত ওয়াশিং মেশিন, ইলেকট্রিক ও
দেশীয় শিল্প সুরক্ষায় ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশে উৎপাদিত ওয়াশিং মেশিন, ইলেকট্রিক (বৈদ্যুতিক) ওভেন এবং মাইক্রোওয়েভ ওভেন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর জন্য সুখবর রয়েছে। এই শিল্পের অন্যতম প্রধান কাঁচামাল ফ্লোট গ্লাস আমদানির ক্ষেত্রে বিদ্যমান ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক সম্পূর্ণরূপে প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে বাজেটে। আর বিদেশ থেকে আমদানি করা ওয়াশিং মেশিনে নতুন করে ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব রয়েছে।
ফলে বিদেশ থেকে আমদানি করা ওয়াশিং মেশিনের দাম বাড়তে পারে এবং দেশে উৎপাদিত ওয়াশিং মেশিন, ইলেকট্রিক ওভেন ও মাইক্রোওয়েভ ওভেনের দাম কমতে পারে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট দিয়েছেন তিনি।
অর্থমন্ত্রী বাজেট প্রস্তাবনায় বলেন, ওয়াশিং মেশিন, ইলেকট্রিক ওভেন ও মাইক্রোওয়েভ ওভেন প্রস্তুতকারী শিল্পের অন্যতম প্রধান কাঁচামাল ফ্লোট গ্লাস আমদানির ক্ষেত্রে বিদ্যমান ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করছি।
এর ফলে দেশে উৎপাদিত ওয়াশিং মেশিন, ইলেকট্রিক ওভেন ও মাইক্রোওয়েভ ওভেনের দাম কমতে পারে।
প্রস্তাবনায় আরও বলা হয়েছে, বিদেশ থেকে আমদানি করা ওয়াশিং মেশিন আমদানিতে নতুন করে ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব রয়েছে। প্রস্তাবনায় স্থানীয় ওয়াশিং মেশিন উৎপাদনকারী শিল্পের উপযুক্ত প্রতিরক্ষণ নিশ্চিতকরণের লক্ষ্যে সব ধরনের গৃহস্থালি ওয়াশিং মেশিন আমদানিতে নতুন করে ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব রয়েছে।
ইএইচটি/এমএমএআর
What's Your Reaction?