দেশে কিন্ডারগার্টেনে মোট শিক্ষার্থীর সংখ্যা ৬০ লাখ ৮৯ হাজার

সারাদেশে বর্তমানে কিন্ডারগার্টেনের সংখ্যা ৩২ হাজার ৬৬৩টি এবং সেসব প্রতিষ্ঠানে মোট শিক্ষার্থীর সংখ্যা ৬০ লাখ ৮৯ হাজার ৩১৩ জন। মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য গোলাম রছুলের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান৷ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন। শিক্ষামন্ত্রী জানান, দেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৯টি, সেখানে শিক্ষার্থীর সংখ্যা ৯৯ লাখ ৫৮ হাজার ২৪৬ জন। প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রাথমিক শিক্ষার মূলধারায় অন্তর্ভুক্ত মৌলিক বিষয়সমূহের পাঠদান ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে একটি সমন্বিত জাতীয় নীতিমালা প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি। মন্ত্রী আরও জানান, দেশে সংযুক্ত এবতেদায়ি মাদরাসা রয়েছে ৯২৯৫টি, যেখানে প্রায় ১৫ লাখ শিক্ষার্থী পড়াশোনা করে। স্বতন্ত্র এবতেদায়ি মাদরাসা রয়েছে ৭৫২৮টি, যেখানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১০ লাখ। কওমি মাদরাসা রয়েছে প্রায় ২৫ হাজার, যেখানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৭০ লাখ। তিনি জানান, এসব প্রতিষ্ঠানের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে পৃথক বা একক নীত

দেশে কিন্ডারগার্টেনে মোট শিক্ষার্থীর সংখ্যা ৬০ লাখ ৮৯ হাজার

সারাদেশে বর্তমানে কিন্ডারগার্টেনের সংখ্যা ৩২ হাজার ৬৬৩টি এবং সেসব প্রতিষ্ঠানে মোট শিক্ষার্থীর সংখ্যা ৬০ লাখ ৮৯ হাজার ৩১৩ জন।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য গোলাম রছুলের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান৷ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন।

শিক্ষামন্ত্রী জানান, দেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৯টি, সেখানে শিক্ষার্থীর সংখ্যা ৯৯ লাখ ৫৮ হাজার ২৪৬ জন।

প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রাথমিক শিক্ষার মূলধারায় অন্তর্ভুক্ত মৌলিক বিষয়সমূহের পাঠদান ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে একটি সমন্বিত জাতীয় নীতিমালা প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি।

মন্ত্রী আরও জানান, দেশে সংযুক্ত এবতেদায়ি মাদরাসা রয়েছে ৯২৯৫টি, যেখানে প্রায় ১৫ লাখ শিক্ষার্থী পড়াশোনা করে। স্বতন্ত্র এবতেদায়ি মাদরাসা রয়েছে ৭৫২৮টি, যেখানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১০ লাখ। কওমি মাদরাসা রয়েছে প্রায় ২৫ হাজার, যেখানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৭০ লাখ।

তিনি জানান, এসব প্রতিষ্ঠানের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে পৃথক বা একক নীতিমালা নেই। তবে এসব প্রতিষ্ঠানের মূল কারিকুলাম ঠিক রেখে ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং তথ্যপ্রযুক্তি বিষয়গুলো যুক্ত করার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।

এমওএস/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow