দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান অভিযোগ করে বলেছেন, ক্ষমতার পরিবর্তন হলেও দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়নি; বরং চাঁদাবাজি, দুর্নীতি ও দখলদারির মতো অপরাধ আগের চেয়েও বেড়েছে। তিনি বলেন, শুধু সরকার পরিবর্তন নয়, রাষ্ট্র ও রাজনীতিতে নীতিগত পরিবর্তন ছাড়া মানুষের প্রত্যাশা পূরণ সম্ভব নয়। বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় জেলা কার্যালয়ে আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গাজী আতাউর রহমান বলেন, ‘২০২৪ সালের অভ্যুত্থানের মাধ্যমে মানুষের মধ্যে যে প্রত্যাশা ও নতুন বাংলাদেশের স্বপ্ন জেগেছিল, নির্বাচন-পরবর্তী সময়ে তার বাস্তব প্রতিফলন দেখা যায়নি। আমরা রাজনীতিতে গুণগত পরিবর্তন, সুশাসন, ন্যায়বিচার, ইনসাফ ও বৈষম্যহীন সমাজ চেয়েছিলাম। কিন্তু বাস্তবে সেই পরিবর্তন হয়নি।’ তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল। সংস্কার সনদও হয়েছে, সেখানে আমরা স্বাক্ষর করেছি। নির্বাচনও হলো। কিন্তু এরপর কোথায় সেই পরিবর্তন? ঘুষ-দুর্নীতির কোনো পরিবর্তন হয়নি। দেশে চাঁদাবাজি বরং আগের চেয়েও বৃদ্ধি প

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান অভিযোগ করে বলেছেন, ক্ষমতার পরিবর্তন হলেও দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়নি; বরং চাঁদাবাজি, দুর্নীতি ও দখলদারির মতো অপরাধ আগের চেয়েও বেড়েছে।

তিনি বলেন, শুধু সরকার পরিবর্তন নয়, রাষ্ট্র ও রাজনীতিতে নীতিগত পরিবর্তন ছাড়া মানুষের প্রত্যাশা পূরণ সম্ভব নয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় জেলা কার্যালয়ে আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গাজী আতাউর রহমান বলেন, ‘২০২৪ সালের অভ্যুত্থানের মাধ্যমে মানুষের মধ্যে যে প্রত্যাশা ও নতুন বাংলাদেশের স্বপ্ন জেগেছিল, নির্বাচন-পরবর্তী সময়ে তার বাস্তব প্রতিফলন দেখা যায়নি। আমরা রাজনীতিতে গুণগত পরিবর্তন, সুশাসন, ন্যায়বিচার, ইনসাফ ও বৈষম্যহীন সমাজ চেয়েছিলাম। কিন্তু বাস্তবে সেই পরিবর্তন হয়নি।’

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল। সংস্কার সনদও হয়েছে, সেখানে আমরা স্বাক্ষর করেছি। নির্বাচনও হলো। কিন্তু এরপর কোথায় সেই পরিবর্তন? ঘুষ-দুর্নীতির কোনো পরিবর্তন হয়নি। দেশে চাঁদাবাজি বরং আগের চেয়েও বৃদ্ধি পেয়েছে।’

জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, ‘আমাদের নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে ছিলেন। অনেকে শাহাদাতও বরণ করেছেন। যে লক্ষ্য নিয়ে জুলাই অভ্যুত্থান হয়েছিল, তা বাস্তবায়িত হয়নি। শুধু ক্ষমতার পালাবদল হলে হবে না, আদর্শিক ও নীতিগত পরিবর্তনও প্রয়োজন। সাংবিধানিক সংস্কার ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়।’

জুলাই সনদের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘আপনারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন। গণভোটে এ সনদের পক্ষে জনগণ রায় দিয়েছে। সেই গণরায়ের প্রতি শ্রদ্ধা না থাকলে রাজনৈতিক পরিণতি ভালো হবে না। জনগণের সঙ্গে করা অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে।’

লক্ষ্মীপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মুহাম্মদ মহি উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন দলের কেন্দ্রীয় উপদেষ্টা আল্লামা খালেদ সাইফুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুফতি শেখ মুহা. সাইফুল ইসলাম এবং লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা হেলাল উদ্দিনসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow