দেশে তৈরি মদের দাম বাড়ছে, লিটারে ভ্যাট ৫০০ টাকা

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানির উৎপাদিত মদের ওপর নতুন করে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আরোপের প্রস্তাব দিয়েছে সরকার। নতুন এই সিদ্ধান্ত কার্যকর হলে কেরুর উৎপাদিত দেশি ও বিদেশি উভয় ব্র্যান্ডের মদের দাম প্রতি লিটারে ৫০০ টাকা কর বসবে। সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের অর্থবিলে ভ্যাট আইনের তৃতীয় তফসিল সংশোধনের প্রস্তাব করা হয়েছে। এর আগে কেরুর উৎপাদিত মদের ওপর কেবল আবগারি শুল্ক প্রযোজ্য ছিল, কোনো ভ্যাট ছিল না। কোম্পানিটি এ যাবৎ কেবল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে নির্দিষ্ট হারে আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি পরিশোধ করে আসছিল। নতুন করে ভ্যাট যুক্ত হওয়ার কারণে এখন থেকে কেরুর উৎপাদিত মদ পানে সেবনকারীদের বাড়তি অর্থ গুনতে হবে। উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে বাজারে কেরুর মদের বিক্রি উল্লেখযোগ্য হারে বেড়েছে, যার ফলে এ খাতে প্রতিষ্ঠানটির মুনাফাও অনেক বেড়েছে। কেরু অ্যান্ড কোম্পানি তাদের মূল চিনিকলের চেয়ে ডিস্টিলারি বা মদ উৎপাদন ইউনিট থেকেই প্রতি বছর সবচেয়ে বেশি মুনাফা অর্জন করে। এনএস/জেএইচ

দেশে তৈরি মদের দাম বাড়ছে, লিটারে ভ্যাট ৫০০ টাকা

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানির উৎপাদিত মদের ওপর নতুন করে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আরোপের প্রস্তাব দিয়েছে সরকার। নতুন এই সিদ্ধান্ত কার্যকর হলে কেরুর উৎপাদিত দেশি ও বিদেশি উভয় ব্র্যান্ডের মদের দাম প্রতি লিটারে ৫০০ টাকা কর বসবে।

সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের অর্থবিলে ভ্যাট আইনের তৃতীয় তফসিল সংশোধনের প্রস্তাব করা হয়েছে।

এর আগে কেরুর উৎপাদিত মদের ওপর কেবল আবগারি শুল্ক প্রযোজ্য ছিল, কোনো ভ্যাট ছিল না। কোম্পানিটি এ যাবৎ কেবল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে নির্দিষ্ট হারে আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি পরিশোধ করে আসছিল। নতুন করে ভ্যাট যুক্ত হওয়ার কারণে এখন থেকে কেরুর উৎপাদিত মদ পানে সেবনকারীদের বাড়তি অর্থ গুনতে হবে।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে বাজারে কেরুর মদের বিক্রি উল্লেখযোগ্য হারে বেড়েছে, যার ফলে এ খাতে প্রতিষ্ঠানটির মুনাফাও অনেক বেড়েছে। কেরু অ্যান্ড কোম্পানি তাদের মূল চিনিকলের চেয়ে ডিস্টিলারি বা মদ উৎপাদন ইউনিট থেকেই প্রতি বছর সবচেয়ে বেশি মুনাফা অর্জন করে।

এনএস/জেএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow