দেশে পৌঁছেছে দুবাইয়ে নিহত আহমেদ আলীর মরদেহ
ইরান-ইসরায়েল যুদ্ধে ক্ষেপণাস্ত্রের আঘাতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নিহত প্রবাসী বাংলাদেশি আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে। সোমবার (৯ মার্চ) সকাল ৮টা ২০ মিনিটে এমিরেটস ইকে ৫৮২ নম্বর ফ্লাইটযোগে ঢাকা পৌঁছায় তার মরদেহ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক আহমেদ আলীর মরদেহ গ্রহণ করতে উপস্থিত ছিলেন ঢাকা এয়ারপোর্টে। এ সময় উপস্থিত ছিলেন দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও।
ঢাকায় লাশ গ্রহণ ও ঢাকা থেকে সিলেটের মৌলভীবাজারে মরদেহ নিজ বাসভবনে পৌঁছানো পর্যন্ত সার্বিক সহযোগিতা করবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
এয়ারপোর্টের সার্বিক কার্যক্রম শেষে বিমানযোগে মরদেহ নেওয়া হবে সিলেটের মৌলভীবাজারে।
আহমদ আলী দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে বসবাস করতেন। ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনি নিহত হন। পরিবারের সদস্যরা জানান, গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানেই তাকে সমাহিত করা হবে।