দেশে প্রথম প্রাতিষ্ঠানিক ‘হাম চিকিৎসা নির্দেশিকা’ প্রকাশ
বাংলাদেশে হাম প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থাপনায় নতুন দিগন্তের সূচনা করেছে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ। দেশের কোনো চিকিৎসা প্রতিষ্ঠানের মধ্যে প্রথমবারের মতো একটি রোগভিত্তিক প্রাতিষ্ঠানিক ক্লিনিক্যাল গাইডলাইন হিসেবে ‘হাম চিকিৎসা নির্দেশিকা’ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকালে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন প্রধান অতিথি হিসেবে নির্দেশিকাটির উদ্বোধন করেন। প্রমাণভিত্তিক এ নির্দেশিকাটি হাম রোগের সুনির্দিষ্ট নির্ণয়, চিকিৎসা ও জটিলতা ব্যবস্থাপনাকে আরও মানসম্মত ও সমন্বিত করার লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের রোগভিত্তিক ক্লিনিক্যাল গাইডলাইন দীর্ঘদিন ধরে ব্যবহৃত হলেও বাংলাদেশে কোনো চিকিৎসা প্রতিষ্ঠানের উদ্যোগে এটিই প্রথম এমন প্রাতিষ্ঠানিক নির্দেশিকা। আরও পড়ুন আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী অনুষ্ঠানে বক্তারা বলেন, হাম এখনও বাংলাদেশের জনস্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। র
বাংলাদেশে হাম প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থাপনায় নতুন দিগন্তের সূচনা করেছে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ। দেশের কোনো চিকিৎসা প্রতিষ্ঠানের মধ্যে প্রথমবারের মতো একটি রোগভিত্তিক প্রাতিষ্ঠানিক ক্লিনিক্যাল গাইডলাইন হিসেবে ‘হাম চিকিৎসা নির্দেশিকা’ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সকালে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন প্রধান অতিথি হিসেবে নির্দেশিকাটির উদ্বোধন করেন।
প্রমাণভিত্তিক এ নির্দেশিকাটি হাম রোগের সুনির্দিষ্ট নির্ণয়, চিকিৎসা ও জটিলতা ব্যবস্থাপনাকে আরও মানসম্মত ও সমন্বিত করার লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের রোগভিত্তিক ক্লিনিক্যাল গাইডলাইন দীর্ঘদিন ধরে ব্যবহৃত হলেও বাংলাদেশে কোনো চিকিৎসা প্রতিষ্ঠানের উদ্যোগে এটিই প্রথম এমন প্রাতিষ্ঠানিক নির্দেশিকা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হাম এখনও বাংলাদেশের জনস্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। রোগটির কার্যকর প্রতিরোধ, দ্রুত শনাক্তকরণ এবং সঠিক চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসকদের জন্য একটি মানসম্মত নির্দেশিকার প্রয়োজন ছিল। নতুন এ গাইডলাইন সেই শূন্যতা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কে. এম. মজিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি অধ্যাপক ডা. হারুন-অর-রশীদ, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. শাহীন রহমান চৌধুরী এবং কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মেহেরুন নেসা।
অনুষ্ঠানে কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফারহানা হক হাসপাতাল-সংক্রান্ত একটি উপস্থাপনা দেন। পরে মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সায়েম মোহাম্মদ দেশের প্রথম প্রাতিষ্ঠানিক হাম চিকিৎসা নির্দেশিকা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
১৪টি ক্লিনিক্যাল মডিউল নিয়ে প্রণীত ৫০ পৃষ্ঠার এ নির্দেশিকার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন ডা. ফারহানা হক (এমবিবিএস, এমপিএইচ) এবং ডা. সায়েম মোহাম্মদ (এফসিপিএস, স্বর্ণপদকপ্রাপ্ত; এমআরসিপি-ইউকে)।
নির্দেশিকায় হামজনিত নিউমোনিয়ায় কর্টিকোস্টেরয়েড ব্যবহার না করা, চোখের জটিলতায় স্টেরয়েড ড্রপ ব্যবহার না করা এবং গুরুতর পানিশূন্যতায় শুধু ডেক্সট্রোজ স্যালাইন ব্যবহার না করার মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা নির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে। মূল প্রবন্ধে উল্লেখ করা হয়, অতীতে এসব ভুল চিকিৎসার কারণে বহু রোগীর জীবনহানি ঘটেছে।
সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশের কোনো হাসপাতাল বা চিকিৎসা প্রতিষ্ঠানে হাম ও এর জটিলতা ব্যবস্থাপনার জন্য এ ধরনের মানসম্মত ও প্রমাণভিত্তিক চিকিৎসা প্রোটোকল এর আগে ছিল না। তারা এ নির্দেশিকাকে জাতীয় হাম চিকিৎসা প্রোটোকল হিসেবে গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
এ ছাড়া হাসপাতাল স্বীকৃতি প্রক্রিয়ায় আইসোলেশন কক্ষ ও সংক্রমণ নিয়ন্ত্রণসংক্রান্ত মানদণ্ড বাধ্যতামূলক করার সুপারিশও করা হয়।
এসইউজে/এসএইচএস
What's Your Reaction?

