দেশে ফিরেছেন ৬৬ হাজারের বেশি হাজি, ৫৫ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৬৬ হাজারের বেশি বাংলাদেশি হাজি। এ পর্যন্ত ১৮০টি ফিরতি ফ্লাইটে দেশে পৌঁছেছেন ৬৬ হাজার ১৭৪ জন। একই সঙ্গে চলতি হজ মৌসুমে হজ পালন করতে গিয়ে ৫৫ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) ধর্ম মন্ত্রণালয়ের প্রকাশিত হজ সংক্রান্ত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (ক্যাব), বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরবের সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৫ জুন) রাত ৩টা পর্যন্ত দেশে ফিরেছেন ৬৬ হাজার ১৭৪ জন হাজি। এ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরেছেন ৪ হাজার ৪৫৯ জন হাজি। আর বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৬১ হাজার ৭১৫ জন। অন্যদিকে, চলতি হজ মৌসুমে সৌদি আরবে ৫৫ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৭ জন পুরুষ এবং ১৮ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৭ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন। এ ছাড়া হজ মৌসুমে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছেন ৪১৫ জন বাংলাদেশি হাজি। উল্লেখ্য, চলতি বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হয় ২৬ মে। এ উপলক্ষে বিশ

দেশে ফিরেছেন ৬৬ হাজারের বেশি হাজি, ৫৫ জনের মৃত্যু
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৬৬ হাজারের বেশি বাংলাদেশি হাজি। এ পর্যন্ত ১৮০টি ফিরতি ফ্লাইটে দেশে পৌঁছেছেন ৬৬ হাজার ১৭৪ জন। একই সঙ্গে চলতি হজ মৌসুমে হজ পালন করতে গিয়ে ৫৫ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) ধর্ম মন্ত্রণালয়ের প্রকাশিত হজ সংক্রান্ত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (ক্যাব), বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরবের সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৫ জুন) রাত ৩টা পর্যন্ত দেশে ফিরেছেন ৬৬ হাজার ১৭৪ জন হাজি। এ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরেছেন ৪ হাজার ৪৫৯ জন হাজি। আর বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৬১ হাজার ৭১৫ জন। অন্যদিকে, চলতি হজ মৌসুমে সৌদি আরবে ৫৫ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৭ জন পুরুষ এবং ১৮ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৭ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন। এ ছাড়া হজ মৌসুমে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছেন ৪১৫ জন বাংলাদেশি হাজি। উল্লেখ্য, চলতি বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হয় ২৬ মে। এ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৭ লাখ মুসল্লি সৌদি আরবে সমবেত হন। তাদের মধ্যে ৭৮ হাজারের বেশি ছিলেন বাংলাদেশি। হজ শেষে গত ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। চলতি বছরের হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট আগামী ৩০ জুন বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow