দেশে ব্যাংক হিসাব ১৯ কোটি ৩২ লাখের বেশি: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী দেশে মোট ব্যাংক হিসাবের সংখ্যা ১৯ কোটি ৩২ লাখ ৫১ হাজার ২৩২টি।এর মধ্যে মোট সঞ্চয়ী হিসাবের সংখ্যা ১৭ কোটি ৭৯ লাখ ৫০ হাজার ৪৬৫টি এবং মোট ঋণ হিসাবের সংখ্যা ১ কোটি ৫৩ লাখ ৭৬৭টি। বুধবার (২৪ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৪তম দিনে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। শেখ ফরিদ আহম্মেদ জানতে চেয়েছিলেন, সারাদেশে কী পরিমাণ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, যাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই তাহাদের ব্যাংক অ্যাকাউন্ট করাইবার কোনো পরিকল্পনা আছে কী? থাকলে, তা কবে নাগাদ বাস্তবায়িত হবে? এদিন লিখিত প্রশ্ন টেবিলে উত্থাপিত হয়। বিকেল তিনটায় শুরু হওয়া জাতীয় সংসদের বৈঠকে এ পর্যায়ে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। অর্থমন্ত্রী বলেন, ২০২৬ সালের মধ্যে ১০০ ভাগ প্রাপ্তবয়স্ক নাগরিকের আর্থিক অন্তর্ভুক্তির উদ্দেশ্যে বাংলাদেশ সরকার \'জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল (এনএফআইএস) প্রণয়ন করেছে। বর্তমানে বাংলাদেশে আর্থিক অন্তর্ভুক্তির হার ৬৪ দশমিক ৫০ শতা

দেশে ব্যাংক হিসাব ১৯ কোটি ৩২ লাখের বেশি: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী দেশে মোট ব্যাংক হিসাবের সংখ্যা ১৯ কোটি ৩২ লাখ ৫১ হাজার ২৩২টি।এর মধ্যে মোট সঞ্চয়ী হিসাবের সংখ্যা ১৭ কোটি ৭৯ লাখ ৫০ হাজার ৪৬৫টি এবং মোট ঋণ হিসাবের সংখ্যা ১ কোটি ৫৩ লাখ ৭৬৭টি।

বুধবার (২৪ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৪তম দিনে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

শেখ ফরিদ আহম্মেদ জানতে চেয়েছিলেন, সারাদেশে কী পরিমাণ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, যাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই তাহাদের ব্যাংক অ্যাকাউন্ট করাইবার কোনো পরিকল্পনা আছে কী? থাকলে, তা কবে নাগাদ বাস্তবায়িত হবে?

এদিন লিখিত প্রশ্ন টেবিলে উত্থাপিত হয়। বিকেল তিনটায় শুরু হওয়া জাতীয় সংসদের বৈঠকে এ পর্যায়ে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

অর্থমন্ত্রী বলেন, ২০২৬ সালের মধ্যে ১০০ ভাগ প্রাপ্তবয়স্ক নাগরিকের আর্থিক অন্তর্ভুক্তির উদ্দেশ্যে বাংলাদেশ সরকার 'জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল (এনএফআইএস) প্রণয়ন করেছে। বর্তমানে বাংলাদেশে আর্থিক অন্তর্ভুক্তির হার ৬৪ দশমিক ৫০ শতাংশ। সরকার অনুমোদিত আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যেমন- ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, এমএফএস, বিমা, শেয়ারবাজার, ক্ষুদ্রঋণ সংস্থাসহ অন্যান্য আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান পরিচালিত হিসাব সংখ্যা।

তিনি বলেন, এনএফআইএসের বাস্তবায়ন সময়সীমা জু- ২০২৬ এ শেষ হবে, বিধায় আর্থিক সেবা সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনদের মতামত ও তাদের প্রয়োজন বিবেচনা করে বাংলাদেশে আর্থিক অন্তর্ভুক্তির হার ১০০ ভাগে উন্নীত করার লক্ষ্যে এনএফআইএস এর দ্বিতীয় পর্যায় অর্থাৎ জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল ২ (এনএফআইএস ২) বা ন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন স্ট্র্যাটেজি–২ (এনএফআইএস–২) জুন ২০২৬ থেকে জুলাই ২০৩১ সময়কালের জন্য প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

এমওএস/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow