দেশে ভোজ্যতেল উৎপাদনে করহার শূন্য
দেশে ভোজ্যতেল উৎপাদন বাড়াতে বাজেটে বড় সুবিধার প্রস্তাব রেখেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তব্যে তিনি বলেন, দেশে ভোজ্যতেলের সরবরাহ বাড়াতে কাজ করছে সরকার। যে কারণে দেশীয় তৈলবীজ ব্যবহার করে ভোজ্যতেল উৎপাদন ব্যবসার করহার প্রথম পাঁচ বছরের জন্য সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হবে। এছাড়া পরবর্তী তিন বছর ৫০ শতাংশ এবং পরবর্তী দুই বছর ২৫ শতাংশ অব্যাহতি দিয়ে ১০ বছরের জন্য সুবিধা দেওয়ার প্রস্তাব করছি।গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রায় আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী। এনএইচ/এএসএ
দেশে ভোজ্যতেল উৎপাদন বাড়াতে বাজেটে বড় সুবিধার প্রস্তাব রেখেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১১ জুন) ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তব্যে তিনি বলেন, দেশে ভোজ্যতেলের সরবরাহ বাড়াতে কাজ করছে সরকার। যে কারণে দেশীয় তৈলবীজ ব্যবহার করে ভোজ্যতেল উৎপাদন ব্যবসার করহার প্রথম পাঁচ বছরের জন্য সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হবে।
এছাড়া পরবর্তী তিন বছর ৫০ শতাংশ এবং পরবর্তী দুই বছর ২৫ শতাংশ অব্যাহতি দিয়ে ১০ বছরের জন্য সুবিধা দেওয়ার প্রস্তাব করছি।
গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রায় আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী।
এনএইচ/এএসএ
What's Your Reaction?