দেশে শান্তি আসুক, মানুষ যেন ভালো থাকে : জেমস
শেষ মুহুর্তে ভোটকেন্দে হাজির হলেন ব্যান্ড তারকা সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমস। তিনি ঢাকা-১৭ আসনের ভোটার। এদিন বিকেলে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার বারিধারা স্কলার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। কেন্দ্রে প্রবেশের পর ভক্তরা জেমসকে ঘিরে ধরেন। ভোটার থেকে শুরু করে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও কর্মকর্তারাও তার সঙ্গে ছবি তোলেন। সবার আবদারই হাসিমুখে পূরণ করেন এই তারকা। ভোট দিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জেমস বলেন, 'সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়াই দেশকে এগিয়ে নেয়। সামনে যারা আসবে, এ ধারাবাহিকতা যেন বজায় থাকে। দেশে শান্তি আসুক, মানুষ যেন ভালো থাকে।' নির্বাচনী পরিবেশ নিয়েও সন্তোষ প্রকাশ করে জেমস বলেন, 'সবকিছু খুবই স্মুথ ছিল। এলাম, স্লিপ নিলাম, ভোট দিলাম—কোনো ঝামেলা হয়নি।' শান্তিপূর্ণ আয়োজনের জন্য সংশ্লিষ্টদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। কৃতজ্ঞতা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিও।
শেষ মুহুর্তে ভোটকেন্দে হাজির হলেন ব্যান্ড তারকা সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমস। তিনি ঢাকা-১৭ আসনের ভোটার। এদিন বিকেলে
রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার বারিধারা স্কলার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। কেন্দ্রে প্রবেশের পর ভক্তরা জেমসকে ঘিরে ধরেন। ভোটার থেকে শুরু করে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও কর্মকর্তারাও তার সঙ্গে ছবি তোলেন। সবার আবদারই হাসিমুখে পূরণ করেন এই তারকা। ভোট দিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জেমস বলেন, 'সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়াই দেশকে এগিয়ে নেয়। সামনে যারা আসবে, এ ধারাবাহিকতা যেন বজায় থাকে। দেশে শান্তি আসুক, মানুষ যেন ভালো থাকে।'
নির্বাচনী পরিবেশ নিয়েও সন্তোষ প্রকাশ করে জেমস বলেন, 'সবকিছু খুবই স্মুথ ছিল। এলাম, স্লিপ নিলাম, ভোট দিলাম—কোনো ঝামেলা হয়নি।' শান্তিপূর্ণ আয়োজনের জন্য সংশ্লিষ্টদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। কৃতজ্ঞতা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিও।
What's Your Reaction?