দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: এমপি তাহসিনা রুশদীর
সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে সবাই বাংলাদেশি এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়তে হবে।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তাহসিনা রুশদীর লুনা বলেন, সনাতন ধর্মাবলম্বীরা সংখ্যালঘু নন। আমাদের সবার পরিচয় আমরা বাংলাদেশি। নিজেদের ছোট না ভেবে হিন্দু-মুসলমান সবাই মিলে দেশকে এগিয়ে নিতে হবে। সবাই স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করব এবং আইন মেনে অপরাধীদের বিচারের আওতায় আনতে সহযোগিতা করব।
তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের কেন্দ্রীয় আট দফাসহ অন্যান্য যৌক্তিক দাবি আদায়ে তিনি নিজের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন। একই সঙ্গে তিনি দাবি করেন, বর্তমান সরকার উন্নয়নবান্ধব এবং পর্যায়ক্রমে অবহেলিত ও বঞ্চিত জনগণের অধিকার নিশ্চিত করা হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেন, স্বাধীন দেশে সংখ্যালঘু সম্প্রদায় নিরাপত্তা, সমঅধিকার ও সমমর্যাদা নিয়ে বসবাস ক
সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে সবাই বাংলাদেশি এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়তে হবে।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তাহসিনা রুশদীর লুনা বলেন, সনাতন ধর্মাবলম্বীরা সংখ্যালঘু নন। আমাদের সবার পরিচয় আমরা বাংলাদেশি। নিজেদের ছোট না ভেবে হিন্দু-মুসলমান সবাই মিলে দেশকে এগিয়ে নিতে হবে। সবাই স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করব এবং আইন মেনে অপরাধীদের বিচারের আওতায় আনতে সহযোগিতা করব।
তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের কেন্দ্রীয় আট দফাসহ অন্যান্য যৌক্তিক দাবি আদায়ে তিনি নিজের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন। একই সঙ্গে তিনি দাবি করেন, বর্তমান সরকার উন্নয়নবান্ধব এবং পর্যায়ক্রমে অবহেলিত ও বঞ্চিত জনগণের অধিকার নিশ্চিত করা হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেন, স্বাধীন দেশে সংখ্যালঘু সম্প্রদায় নিরাপত্তা, সমঅধিকার ও সমমর্যাদা নিয়ে বসবাস করতে চায়। কেন্দ্রীয় আট দফা দাবি বাস্তবায়িত হলে তাদের আর কোনো দাবি থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।
বিশ্বনাথ উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সুনীল কান্তি দের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।