দেশে সন্ত্রাস ও চাঁদাবাজি সম্পূর্ণ নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে কোনো ধরনের সন্ত্রাসের অভয়ারণ্য থাকবে না এবং চাঁদাবাজি সম্পূর্ণ নির্মূল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, মাদকবিরোধী অভিযান সারা দেশে আরও জোরদারভাবে চলবে এবং অপরাধ দমনে সরকার কঠোর অবস্থানে রয়েছে। রোববার (৩১ মে) দুপুরে চট্টগ্রামের জঙ্গল সলিমপুর পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরে নতুন একটি কারাগার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে আপাতত ওই এলাকা থেকে কাউকে উচ্ছেদ করা হবে না বলেও তিনি জানান। তিনি আরও বলেন, মাদক সংক্রান্ত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হবে। বর্তমানে হাজার হাজার মামলা দীর্ঘদিন ধরে বিচারাধীন অবস্থায় রয়েছে। বিশেষ ট্রাইব্যুনাল হলে এসব মামলার নিষ্পত্তি দ্রুত সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। সাম্প্রতিক সময়ে দেশে ‘কিশোর গ্যাং’-এর ক্রমবর্ধমান অপরাধপ্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ সমস্যা মোকাবিলায় আইনি সংস্কার প্রয়োজন। তিনি বলেন, বর্তমান আইনের কিছু সুযোগ-সুবিধার অপব্যবহার করে অনেক কিশোর অপরাধী গুরুতর অপরাধে জড়িয়ে পড়ছে, যা ভবিষ্যতে বড় ধর

দেশে সন্ত্রাস ও চাঁদাবাজি সম্পূর্ণ নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে কোনো ধরনের সন্ত্রাসের অভয়ারণ্য থাকবে না এবং চাঁদাবাজি সম্পূর্ণ নির্মূল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, মাদকবিরোধী অভিযান সারা দেশে আরও জোরদারভাবে চলবে এবং অপরাধ দমনে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

রোববার (৩১ মে) দুপুরে চট্টগ্রামের জঙ্গল সলিমপুর পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরে নতুন একটি কারাগার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে আপাতত ওই এলাকা থেকে কাউকে উচ্ছেদ করা হবে না বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, মাদক সংক্রান্ত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হবে। বর্তমানে হাজার হাজার মামলা দীর্ঘদিন ধরে বিচারাধীন অবস্থায় রয়েছে। বিশেষ ট্রাইব্যুনাল হলে এসব মামলার নিষ্পত্তি দ্রুত সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সাম্প্রতিক সময়ে দেশে ‘কিশোর গ্যাং’-এর ক্রমবর্ধমান অপরাধপ্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ সমস্যা মোকাবিলায় আইনি সংস্কার প্রয়োজন। তিনি বলেন, বর্তমান আইনের কিছু সুযোগ-সুবিধার অপব্যবহার করে অনেক কিশোর অপরাধী গুরুতর অপরাধে জড়িয়ে পড়ছে, যা ভবিষ্যতে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে।

তিনি জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হবে, যাতে অপরাধ দমন আরও কার্যকর করা যায় এবং তরুণ সমাজকে সুরক্ষা দেওয়া সম্ভব হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow