দেশের অগ্রযাত্রায় মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে
দেশের অগ্রযাত্রায় মেধাবী শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন বাঁশখালী আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। সোমবার (১৭ আগস্ট) বিকেলে বাঁশখালী উপজেলা পরিষদ হলরুমে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বলেন, মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের গড়ে তোলা মানে দেশের ভবিষ্যৎ বিনির্মাণ করা। আমরা তাদের যেভাবে গড়ে তুলবো, দেশের ভবিষ্যতও তেমন হবে। তিনি বলেন, মাদকের মতো স্মার্টফোনের আসক্তিও কোমলমতি শিক্ষার্থীদের বিপথগামী করছে। অভিভাবকদের সন্তানদের প্রতি নজর রাখতে হবে এবং তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, শুধু সম্পত্তির পেছনে না ছুটে সন্তানদের সম্পত্তিরূপে গড়ে তুলতে হবে। সম্পদের চেয়ে সন্তান জীবনে অনেক বেশি কাজে লাগবে। সন্তানদের একাডেমিক শিক্ষার পাশাপাশি নীতি-নৈতিকতার শিক্ষাও দিতে হবে, যেন তারা শুধু শিক্ষিত নয়, সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে ওঠে। আরও পড়ুন
দেশের অগ্রযাত্রায় মেধাবী শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন বাঁশখালী আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে বাঁশখালী উপজেলা পরিষদ হলরুমে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বলেন, মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের গড়ে তোলা মানে দেশের ভবিষ্যৎ বিনির্মাণ করা। আমরা তাদের যেভাবে গড়ে তুলবো, দেশের ভবিষ্যতও তেমন হবে।
তিনি বলেন, মাদকের মতো স্মার্টফোনের আসক্তিও কোমলমতি শিক্ষার্থীদের বিপথগামী করছে। অভিভাবকদের সন্তানদের প্রতি নজর রাখতে হবে এবং তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে।
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, শুধু সম্পত্তির পেছনে না ছুটে সন্তানদের সম্পত্তিরূপে গড়ে তুলতে হবে। সম্পদের চেয়ে সন্তান জীবনে অনেক বেশি কাজে লাগবে। সন্তানদের একাডেমিক শিক্ষার পাশাপাশি নীতি-নৈতিকতার শিক্ষাও দিতে হবে, যেন তারা শুধু শিক্ষিত নয়, সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে ওঠে।
অনুষ্ঠান শেষে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কারসামগ্রী তুলে দেওয়া হয়।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ বদরুল হক, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার লোকমান, উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা ইসমাঈল, সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম।
এ সময় বাঁশখালীর বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এমআরএএইচ/ইএ
What's Your Reaction?
