দেশের ক্রীড়াঙ্গনে নতুন আশার আলো জ্বালিয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস : তথ্য প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশের ক্রীড়াঙ্গনে নতুন আশার আলো জ্বালিয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস।
শনিবার (২ মে) বিকেলে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ ময়মনসিংহ জেলা পর্যায়ে উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ইয়াসের খান চৌধুরী বলেন, ‘স্বপ্নের পথে বিজয়ের সাথে’ স্লোগান নিয়ে আজকে নতুন কুড়ি স্পোর্টস ২০২৬ উদ্বোধন হলো। সারা বাংলাদেশে ৬৪টি জেলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রমাণ করেছেন যে উনি তরুণদের প্রধানমন্ত্রী। এ তরুণদেরকে নিয়েই বাংলাদেশকে উনি এগিয়ে যাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন তিনি যা দেখিয়েছেন সেটা বাস্তবায়িত হবে। আপনারা জানেন যে, নতুন কুঁড়ি স্পোর্টস একটি নতুন একটি অধ্যায় সৃষ্টি করেছে। এবং খেলাধুলাকে শুধু শরীরচর্চা বা একটি প্রশিক্ষণের মাধ্যমে সীমাবদ্ধ না রেখে এই খেলাধুলাকে উনি একটি পেশায় পরিণত করার জন্য উদ্যোগ নিয়েছেন এবং এটা বাস্তবায়ন আজকে থেকেই কাজটা শুরু হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, নতুন কুঁড়ি স্পোর্টসের লক্ষ

তথ্য প্রতিমন্ত্রী বলেন, নতুন কুঁড়ি স্পোর্টসের লক্ষ্য হলো তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা। ইতোমধ্যে বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে তারা ব্যাপক সাড়া পেয়েছে।
ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসে সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রকুনোজ্জামান রোকন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জন কেনেডি জাম্বিল, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, জেলা পরিষদ প্রশাসক এমরান সালেহ প্রিন্স।
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এ ময়মনসিংহ জেলার ১৩ উপজেলা ও সিটি করপোরেশনের দলসহ বালক ও বালিকা ১৪টি করে দল অংশগ্রহণ করবেন।
উদ্বোধনী দিনের প্রথম খেলা (বালক) ময়মনসিংহ সদর ও গফরগাঁও উপজেলা অংশগ্রহণ করে। গফরগাঁও উপজেলা সদর উপজেলা ২-১ গোলে জয়ী হয়। দ্বিতীয় খেলা (মেয়ে) সিটি করপোরেশন এবং ফুলপুর উপজেলার মধ্যে অনুষ্ঠিত হয়।