দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের মর্মান্তিক মৃত্যু
গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলন্ত মোটরসাইকেলে হাত ছেড়ে স্টান্ট করে ভিডিও বানানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শাওন মিয়া (৩২) নামে এক কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় মোটরসাইকেলটিও দুমড়ে-মুচড়ে যায়। সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে গোবিন্দগঞ্জ-রাজা বিরাট সড়কের ইসলামপুর কারেন্টের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাওন মিয়া বগুড়া জেলার মোকামতলা উপজেলার দাড়িদহ সরদারপাড়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কনটেন্ট তৈরি করতেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেল চালানোর বিভিন্ন ভিডিও তৈরি করে নিজের ফেসবুক পেজে প্রকাশ করতেন শাওন। ভিডিওতে কখনো কখনো চলন্ত মোটরসাইকেলের হ্যান্ডেল ছেড়ে দিয়ে স্টান্ট করতেন তিনি। সোমবার সকালে এমনই একটি ভিডিও ধারণের সময় দুর্ঘটনার শিকার হন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, শাওন মোটরসাইকেলের হ্যান্ডেল ছেড়ে কিছুদূর যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে সজোরে ধাক্কা দেন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্
গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলন্ত মোটরসাইকেলে হাত ছেড়ে স্টান্ট করে ভিডিও বানানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শাওন মিয়া (৩২) নামে এক কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় মোটরসাইকেলটিও দুমড়ে-মুচড়ে যায়।
সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে গোবিন্দগঞ্জ-রাজা বিরাট সড়কের ইসলামপুর কারেন্টের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাওন মিয়া বগুড়া জেলার মোকামতলা উপজেলার দাড়িদহ সরদারপাড়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কনটেন্ট তৈরি করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেল চালানোর বিভিন্ন ভিডিও তৈরি করে নিজের ফেসবুক পেজে প্রকাশ করতেন শাওন। ভিডিওতে কখনো কখনো চলন্ত মোটরসাইকেলের হ্যান্ডেল ছেড়ে দিয়ে স্টান্ট করতেন তিনি। সোমবার সকালে এমনই একটি ভিডিও ধারণের সময় দুর্ঘটনার শিকার হন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, শাওন মোটরসাইকেলের হ্যান্ডেল ছেড়ে কিছুদূর যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে সজোরে ধাক্কা দেন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
স্থানীয় এক বাসিন্দা বলেন, শাওন নিয়মিত চলন্ত মোটরসাইকেলের হ্যান্ডেল ছেড়ে দিয়ে ভিডিও বানাতেন। এসব ভিডিও তার ফেসবুক পেজে প্রচুর দর্শক আকর্ষণ করত। কিন্তু এ ধরনের ভিডিও করতে গিয়েই এবার মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন তিনি।
গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) স্বপন কুমার সরকার জানান, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগার ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকের আগ্রহ ও ভিউ বাড়াতে ঝুঁকিপূর্ণ স্টান্ট করার প্রবণতা নিয়ে এ দুর্ঘটনার পর নতুন করে সতর্কতার প্রয়োজনীয়তা সামনে এসেছে। বিশেষ করে চলন্ত যানবাহনে এ ধরনের ঝুঁকিপূর্ণ কনটেন্ট তৈরির ক্ষেত্রে সামান্য অসতর্কতাও প্রাণঘাতী হয়ে উঠতে পারে।
What's Your Reaction?