দেশের সব নদীর পানি বিপৎসীমার নিচে, সতর্কসীমায় ৫ নদী

দেশের সব নদ-নদীর পানি সমতল বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে তিস্তা, দুধকুমার, সুরমা, কুশিয়ারা ও সোমেশ্বরী নদী সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে। সোমবার (২২ জুন) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক নজরে মৌসুমি পানি সমতল এবং বৃষ্টিপাতের পরিস্থিতিজনিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সকাল ৯টার তথ্যানুযায়ী সতর্কসীমায় (বিপৎসীমার কাছাকাছি) প্রবাহিত স্টেশনসমূহ হলো দুধকুমার নদীর পাটেশ্বরী (কুড়িগ্রাম) স্টেশন। তিস্তা নদী ডালিয়া (নীলফামারী), কাউনিয়া (রংপুর) ও তারাপুর (গাইবান্ধা) স্টেশন। সুরমা নদী সুনামগঞ্জ (সুনামগঞ্জ) ও ছাতক (সুনামগঞ্জ) স্টেশনে। কুশিয়ারা নদী ফেঞ্চুগঞ্জ (সিলেট) স্টেশনে এবং সোমেশ্বরী নদী কলমাকান্দা (নেত্রকোনা) স্টেশনে সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের উজানে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চেরাপুঞ্জি (মেঘালয়) ১৩৬ মিলিমিটার। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশের অভ্যন্তরে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে দুর্গাপুর (নেত্রকোনা) ২৩৭ মিলিমিটার। আরএএস/এমআইএইচএস

দেশের সব নদীর পানি বিপৎসীমার নিচে, সতর্কসীমায় ৫ নদী

দেশের সব নদ-নদীর পানি সমতল বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে তিস্তা, দুধকুমার, সুরমা, কুশিয়ারা ও সোমেশ্বরী নদী সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে।

সোমবার (২২ জুন) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক নজরে মৌসুমি পানি সমতল এবং বৃষ্টিপাতের পরিস্থিতিজনিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সকাল ৯টার তথ্যানুযায়ী সতর্কসীমায় (বিপৎসীমার কাছাকাছি) প্রবাহিত স্টেশনসমূহ হলো দুধকুমার নদীর পাটেশ্বরী (কুড়িগ্রাম) স্টেশন। তিস্তা নদী ডালিয়া (নীলফামারী), কাউনিয়া (রংপুর) ও তারাপুর (গাইবান্ধা) স্টেশন। সুরমা নদী সুনামগঞ্জ (সুনামগঞ্জ) ও ছাতক (সুনামগঞ্জ) স্টেশনে। কুশিয়ারা নদী ফেঞ্চুগঞ্জ (সিলেট) স্টেশনে এবং সোমেশ্বরী নদী কলমাকান্দা (নেত্রকোনা) স্টেশনে সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের উজানে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চেরাপুঞ্জি (মেঘালয়) ১৩৬ মিলিমিটার। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশের অভ্যন্তরে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে দুর্গাপুর (নেত্রকোনা) ২৩৭ মিলিমিটার।

আরএএস/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow