দেশের স্বার্থ সবকিছুর ঊর্ধ্বে থাকবে : সালাহউদ্দিন আহমদ
কক্সবাজার-১ আসনের বিএনপি প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপির নীতি একটাই সেটি হল ‘সবকিছুর ঊর্ধ্বে দেশের স্বার্থ’। তাই আমরা বলছি সবার আগে বাংলাদেশ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নে স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি একথা বলেন। বাংলাদেশকে বির্নিমাণে সবাইকে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেয়ারও আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আগামীর বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ। সরকার হবে উন্নয়নের সরকার। ইনশাআল্লাহ, আগামীর সরকার হবে বিএনপির সরকার ‘ তিনি আরো বলেন, আগামীর সরকার ন্যায়বিচারের ভিত্তিতে একটি সুশাসনের বাংলাদেশ প্রতিষ্ঠা করবে। যে স্বপ্ন দেখেছিলেন মুক্তিযোদ্ধারা এবং যা ছিল গণঅভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা। এর আগে চকরিয়া মালুমঘাট এলাকায় চা বাগান খ্রিস্টান সম্প্রদায় সমাজের আয়োজনে নির্বাচনী পথসভায় যোগ দেন বিএনপি প্রার্থী সালাহউদ্দিন। নির্বাচনী পথসভায় তিনি বলেন, এদেশে হিন্দু-মুসলমান বৌদ্ধ-খ্রিস্টান এমন জাত ভেদে কোনো বিভাজন হবেনা। সবার পরিচয় হবে বাংলাদেশী। আমরা ধর্মের ভিত্তিতে কোনো বিভাজনে বিশ্বাস করিনি এবং করবো
কক্সবাজার-১ আসনের বিএনপি প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপির নীতি একটাই সেটি হল ‘সবকিছুর ঊর্ধ্বে দেশের স্বার্থ’। তাই আমরা বলছি সবার আগে বাংলাদেশ।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নে স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি একথা বলেন।
বাংলাদেশকে বির্নিমাণে সবাইকে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেয়ারও আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আগামীর বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ। সরকার হবে উন্নয়নের সরকার। ইনশাআল্লাহ, আগামীর সরকার হবে বিএনপির সরকার ‘
তিনি আরো বলেন, আগামীর সরকার ন্যায়বিচারের ভিত্তিতে একটি সুশাসনের বাংলাদেশ প্রতিষ্ঠা করবে। যে স্বপ্ন দেখেছিলেন মুক্তিযোদ্ধারা এবং যা ছিল গণঅভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা।
এর আগে চকরিয়া মালুমঘাট এলাকায় চা বাগান খ্রিস্টান সম্প্রদায় সমাজের আয়োজনে নির্বাচনী পথসভায় যোগ দেন বিএনপি প্রার্থী সালাহউদ্দিন।
নির্বাচনী পথসভায় তিনি বলেন, এদেশে হিন্দু-মুসলমান বৌদ্ধ-খ্রিস্টান এমন জাত ভেদে কোনো বিভাজন হবেনা। সবার পরিচয় হবে বাংলাদেশী। আমরা ধর্মের ভিত্তিতে কোনো বিভাজনে বিশ্বাস করিনি এবং করবো না। বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে বাংলাদেশী নাগরিকের যে পরিচয়, সাংবিধানিকভাবে আমরা বাংলাদেশী পাসপোর্টেও তাই লিখা আছে।
ডুলাহাজারা ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ নির্বাচনী সভায় আরো বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, অধ্যক্ষ এসএম মনজুর, অধ্যাপক ছাবের আহমদ, অধ্যাপক কুতুবউদ্দিন ও নাজেম উদ্দিন।
এছাড়া মালুমঘাট এলাকায় চা-বাগান ব্যাপ্টিষ্ট চার্চ মাঠে চার্চের পালক থিউপিল মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, যোসেফ অমূল্য রায়, মিন্টু দাশ, কাজল মল্লিক, বিএনপি নেতা মাস্টার আনোয়ার হোসাইন, অধ্যক্ষ এ এম ফরিদুল আলম চৌধুরী, মাস্টার আবদুল মালেক, গিয়াস উদ্দিন ও সাংবাদিক এম আর মাহবুব প্রমুখ।
What's Your Reaction?