দেশের স্বাস্থ্যসেবা খাতে শীর্ষে ঢাকা শিশু হাসপাতাল
আন্তর্জাতিক গবেষণা সূচক ‘নেচার ইনডেক্স’-এর সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশের চিকিৎসাসেবা ও স্বাস্থ্য খাতের স্বনামধন্য ১১টি প্রতিষ্ঠান বৈজ্ঞানিক গবেষণায় উল্লেখযোগ্য অবদান রেখে তালিকায় জায়গা করে নিয়েছে। র্যাংকিং অনুযায়ী, একটি গবেষণাপত্র (কাউন্ট) এবং সর্বোচ্চ শূন্য দশমিক ২৫ শেয়ার নিয়ে সূচকের শীর্ষে অবস্থান করছে ঢাকা শিশু হাসপাতাল। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল (শেয়ার শূন্য দশমিক শূন্য ৬) এবং যৌথভাবে সমান শেয়ার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে লুথারান এইড টু মেডিসিন ইন বাংলাদেশ (ল্যাম্ব)। তবে ল্যাম্ব হাসপাতালের গবেষণাপত্রের সংখ্যা ছিল দুটি। এছাড়া চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ গবেষণার স্বীকৃতিস্বরূপ শীর্ষ তালিকায় ৪ ও ৫ নম্বরে জায়গা করে নিয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল (চিটাগং আই ইনফার্মারি) এবং মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার। পরবর্তী অবস্থানে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ অ্যান্ড শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন হাসপাতাল, আ
আন্তর্জাতিক গবেষণা সূচক ‘নেচার ইনডেক্স’-এর সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশের চিকিৎসাসেবা ও স্বাস্থ্য খাতের স্বনামধন্য ১১টি প্রতিষ্ঠান বৈজ্ঞানিক গবেষণায় উল্লেখযোগ্য অবদান রেখে তালিকায় জায়গা করে নিয়েছে।
র্যাংকিং অনুযায়ী, একটি গবেষণাপত্র (কাউন্ট) এবং সর্বোচ্চ শূন্য দশমিক ২৫ শেয়ার নিয়ে সূচকের শীর্ষে অবস্থান করছে ঢাকা শিশু হাসপাতাল। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল (শেয়ার শূন্য দশমিক শূন্য ৬) এবং যৌথভাবে সমান শেয়ার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে লুথারান এইড টু মেডিসিন ইন বাংলাদেশ (ল্যাম্ব)। তবে ল্যাম্ব হাসপাতালের গবেষণাপত্রের সংখ্যা ছিল দুটি।
এছাড়া চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ গবেষণার স্বীকৃতিস্বরূপ শীর্ষ তালিকায় ৪ ও ৫ নম্বরে জায়গা করে নিয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল (চিটাগং আই ইনফার্মারি) এবং মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার।
পরবর্তী অবস্থানে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ অ্যান্ড শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন হাসপাতাল, আসগর আলী হাসপাতাল এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস)। এছাড়া নিউরোজেন হেলথকেয়ার এবং তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বৈজ্ঞানিক গবেষণার এ সম্মানজনক আন্তর্জাতিক সূচকে অন্তর্ভুক্ত হয়েছে।
এসইউজে/এমএএইচ/
What's Your Reaction?