দেশের ১০ জেলা সদর হাসপাতালে চালু হলো আইসিইউ

দেশের ১০টি জেলা সদর হাসপাতালে একযোগে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল থেকে এ সেবাটির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এসময় অন্য জেলাগুলোকে ভার্চুয়ালি যুক্ত করা হয়। জেলাগুলো হলো—মুন্সীগঞ্জ, মাদারীপুর, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, সুনামগঞ্জ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর ও শেরপুর। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস জানান, এসব হাসপাতালগুলোর প্রতিটি আইসিইউতে পেডিয়াট্রিক ভেন্টিলেটর ও অক্সিজেন কনসেনট্রেটর সরবরাহ সম্পন্ন হয়েছে। এছাড়া প্রয়োজনীয় জনবল দেওয়া হয়েছে। শিশু এবং প্রাপ্তবয়স্ক রোগীদের জেলা পর্যায়েই উন্নত ক্রিটিক্যাল কেয়ার সেবা প্রদানে এ আইসিইউগুলো এখন প্রস্তুত। এসময় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ডাক্তারসহ সংশ্লিষ্ট সকল উদ্দেশ্য করে বলেন, আপনারা পরিপূর্ণ সেবা প্রদানের চেষ্টা করবেন। সবসময় চেষ্টা করবেন স্ব স্ব হাসপাতালে রেখেই সেবা দেওয়ার। জরুরি প্রয়োজন না হলে অন্য কোনো হাসপাতালে রেফার করবেন না। সেবা প্রদান করত

দেশের ১০ জেলা সদর হাসপাতালে চালু হলো আইসিইউ

দেশের ১০টি জেলা সদর হাসপাতালে একযোগে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল থেকে এ সেবাটির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এসময় অন্য জেলাগুলোকে ভার্চুয়ালি যুক্ত করা হয়।

জেলাগুলো হলো—মুন্সীগঞ্জ, মাদারীপুর, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, সুনামগঞ্জ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর ও শেরপুর।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস জানান, এসব হাসপাতালগুলোর প্রতিটি আইসিইউতে পেডিয়াট্রিক ভেন্টিলেটর ও অক্সিজেন কনসেনট্রেটর সরবরাহ সম্পন্ন হয়েছে। এছাড়া প্রয়োজনীয় জনবল দেওয়া হয়েছে। শিশু এবং প্রাপ্তবয়স্ক রোগীদের জেলা পর্যায়েই উন্নত ক্রিটিক্যাল কেয়ার সেবা প্রদানে এ আইসিইউগুলো এখন প্রস্তুত।

এসময় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ডাক্তারসহ সংশ্লিষ্ট সকল উদ্দেশ্য করে বলেন, আপনারা পরিপূর্ণ সেবা প্রদানের চেষ্টা করবেন। সবসময় চেষ্টা করবেন স্ব স্ব হাসপাতালে রেখেই সেবা দেওয়ার। জরুরি প্রয়োজন না হলে অন্য কোনো হাসপাতালে রেফার করবেন না। সেবা প্রদান করতে গিয়ে কোনো কিছুর প্রয়োজন হলে আপনারা যথাযথ কর্তৃপক্ষকে জানাবেন।

মোবাশ্বির শ্রাবণ/কেএইচকে/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow