দেড় কোটি ইরানি জীবন দিতে প্রস্তুত : পেজেশকিয়ান
দেশ রক্ষায় ইরানিরা পিছু হটবে না। যত প্রয়োজন তত জীবন দিতে প্রস্তুত তারা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কণ্ঠে এমনই দৃঢ় প্রতিঙ্গা শোনা গেছে। মঙ্গলবার এক্সে দেওয়া বার্তায় ইরানের প্রেসিডেন্ট লিখেছেন, ‘১৪ মিলিয়নের বেশি সাহসী ইরানি এখন পর্যন্ত দেশের প্রতিরক্ষায় জীবন উৎসর্গ করে দেওয়ার প্রস্তুতি ঘোষণা দিয়েছেন। আমিও ইরানের জন্য আমার জীবন উৎসর্গ করেছি। আমি আছি এবং ভবিষ্যতেও তা থাকব।’ এদিকে মঙ্গলবার আলজাজিরা প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই হরমুজ প্রণালি নিরাপদে অতিক্রম করেছে মালয়েশিয়ার একটি ট্যাংকার জাহাজ। বিষয়টি নিশ্চিত করেছে কুয়ালালামপুরে অবস্থিত ইরানি দূতাবাস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে ইরানি দূতাবাস জানায়, ‘আমরা বলেছিলাম যে ইসলামী প্রজাতন্ত্র ইরান তার বন্ধুদের ভুলে যায়নি। প্রথম মালয়েশিয়ান জাহাজ সফলভাবে হরমুজ প্রণালি পার হয়ে গেছে।’ তবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যুক্তরাষ্ট্রের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কেন্দ্র লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছে ইরান। ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানায়, ওপেনএআই, ওরাকল ও এ
দেশ রক্ষায় ইরানিরা পিছু হটবে না। যত প্রয়োজন তত জীবন দিতে প্রস্তুত তারা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কণ্ঠে এমনই দৃঢ় প্রতিঙ্গা শোনা গেছে।
মঙ্গলবার এক্সে দেওয়া বার্তায় ইরানের প্রেসিডেন্ট লিখেছেন, ‘১৪ মিলিয়নের বেশি সাহসী ইরানি এখন পর্যন্ত দেশের প্রতিরক্ষায় জীবন উৎসর্গ করে দেওয়ার প্রস্তুতি ঘোষণা দিয়েছেন। আমিও ইরানের জন্য আমার জীবন উৎসর্গ করেছি। আমি আছি এবং ভবিষ্যতেও তা থাকব।’
এদিকে মঙ্গলবার আলজাজিরা প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই হরমুজ প্রণালি নিরাপদে অতিক্রম করেছে মালয়েশিয়ার একটি ট্যাংকার জাহাজ। বিষয়টি নিশ্চিত করেছে কুয়ালালামপুরে অবস্থিত ইরানি দূতাবাস।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে ইরানি দূতাবাস জানায়, ‘আমরা বলেছিলাম যে ইসলামী প্রজাতন্ত্র ইরান তার বন্ধুদের ভুলে যায়নি। প্রথম মালয়েশিয়ান জাহাজ সফলভাবে হরমুজ প্রণালি পার হয়ে গেছে।’
তবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যুক্তরাষ্ট্রের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কেন্দ্র লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছে ইরান।
ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানায়, ওপেনএআই, ওরাকল ও এনভিডিআইএর সহযোগিতায় আবুধাবিতে নির্মাণাধীন ‘স্টারগেট’ এআই কেন্দ্রটি ইরানের ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হয়েছে।
খবরে বলা হয়, এই কেন্দ্রটিকে কৌশলগত স্থাপনা হিসেবে বিবেচনা করছে তেহরান এবং আন্তর্জাতিক আইনের আওতায় পাল্টা জবাব দেওয়ার অধিকার তাদের রয়েছে।
What's Your Reaction?