দোকান উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২০, যান চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় দোকান উচ্ছেদকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এসয়ম সড়কে ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। রোববার (৭ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের থলিয়ারা গ্রামে এ সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে নাটাই-অষ্টগ্রাম সড়কে ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এ সময় চারজনকে আটক করে পুলিশ। পুলিশ জানায়, নাটাই উত্তর ইউনিয়নের থলিয়ারা গ্রামের ভূঁইয়া বাড়ির পুকুর পাড়ে জারু মিয়া নামে এক ব্যক্তির চায়ের দোকান রয়েছে। দোকানে নিয়মিত টেলিভিশন চলায় সারাদিনই মানুষের জটলা থাকে। এ দোকান থেকে প্রায়ই রাস্তায় চলাচলকারী নারী ও মেয়েদের অপ্রীতিকর মন্তব্য করে আড্ডাবাজরা। সম্প্রতি গ্রামের একটি সালিশে দোকানটি উচ্ছেদের সিদ্ধান্ত হয়।পাশাপাশি ছোট গোষ্ঠীর মো. জোবায়েরের পক্ষের লোকজনের সঙ্গে একই গ্রামের ভূঁইয়া বাড়ির জয়নাল আবেদীনের পক্ষের লোকজনের মধ্যে আধিপাত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। পূর্ব বিরোধের সঙ্গে চায়ের দোকান উচ্ছেদের প্রসঙ্গটি নতুন করে যুক্ত হয়। ছোট গোষ্ঠীর লোকজন চায়ের দোকানটি উচ্ছেদের পক্ষে এবং ভূঁইয়া বাড়ির লোকজন বিপক্ষে অবস্থান নেয়। এ বিরোধকে কেন্দ্র করে র

দোকান উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২০, যান চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় দোকান উচ্ছেদকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এসয়ম সড়কে ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

রোববার (৭ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের থলিয়ারা গ্রামে এ সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে নাটাই-অষ্টগ্রাম সড়কে ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এ সময় চারজনকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, নাটাই উত্তর ইউনিয়নের থলিয়ারা গ্রামের ভূঁইয়া বাড়ির পুকুর পাড়ে জারু মিয়া নামে এক ব্যক্তির চায়ের দোকান রয়েছে। দোকানে নিয়মিত টেলিভিশন চলায় সারাদিনই মানুষের জটলা থাকে। এ দোকান থেকে প্রায়ই রাস্তায় চলাচলকারী নারী ও মেয়েদের অপ্রীতিকর মন্তব্য করে আড্ডাবাজরা।

সম্প্রতি গ্রামের একটি সালিশে দোকানটি উচ্ছেদের সিদ্ধান্ত হয়।পাশাপাশি ছোট গোষ্ঠীর মো. জোবায়েরের পক্ষের লোকজনের সঙ্গে একই গ্রামের ভূঁইয়া বাড়ির জয়নাল আবেদীনের পক্ষের লোকজনের মধ্যে আধিপাত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। পূর্ব বিরোধের সঙ্গে চায়ের দোকান উচ্ছেদের প্রসঙ্গটি নতুন করে যুক্ত হয়। ছোট গোষ্ঠীর লোকজন চায়ের দোকানটি উচ্ছেদের পক্ষে এবং ভূঁইয়া বাড়ির লোকজন বিপক্ষে অবস্থান নেয়।

এ বিরোধকে কেন্দ্র করে রোববার সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়ায় নারীসহ উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। আহতদের মধ্যে তিনজনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এছাড়া একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

বেলা ১১টার দিকে সদর থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপুর ১টার বেজে যায়।

নাটাই উত্তর ইউনিয়ন বিএনপির ইয়াকুব আলী ভূইয়া বলেন, গ্রামে জারু মিয়ার চায়ের দোকান উচ্ছেদকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে।

আবুল হাসনাত মো রাফি/এএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow