দোকান খোলা রাখার সময় বাড়ানোর সিদ্ধান্তে ব্যবসায়ীরা আনন্দিত

দোকান খোলা রাখার সময়সীমা বৃদ্ধির সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান টিপু। বৃহস্পতিবার (১১ জুন) তিনি বলেন, ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার যে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে, তাতে সারাদেশের দোকান মালিক ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। দোকান খোলা রাখার সময়সীমা বৃদ্ধির সরকারি সিদ্ধান্তে দেশের ব্যবসায়ী সমাজ আনন্দিত ও কৃতজ্ঞ বলে জানান আরিফুর রহমান। এক ভিডিও বার্তায় তিনি বলেন, কয়েকদিন আগে দোকান খোলা ও বন্ধের সময় বাড়ানোর দাবিতে তারা সরকারের কাছে আবেদন জানিয়েছিলেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে বলে তারা জানতে পেরেছেন। আরও পড়ুন শপিংমল-মার্কেট রাত ৯টা পর্যন্ত খোলা, আওতার বাইরে থাকবে যেসব প্রতিষ্ঠান এ সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে আরিফুর রহমান বলেন, ‘খবরটি শুনে আমরা সবাই খুব আনন্দিত। এ কারণে প্রধানমন্ত্রীকে আমাদের দোকান ব্যবসায়ীদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’ তিনি আরও বলেন, ব্যবসায়ীদের দুর্ভোগ ও ব্যবসা-বাণিজ্যের বর্তমান পরিস্থিতি

দোকান খোলা রাখার সময় বাড়ানোর সিদ্ধান্তে ব্যবসায়ীরা আনন্দিত

দোকান খোলা রাখার সময়সীমা বৃদ্ধির সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান টিপু।

বৃহস্পতিবার (১১ জুন) তিনি বলেন, ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার যে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে, তাতে সারাদেশের দোকান মালিক ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

দোকান খোলা রাখার সময়সীমা বৃদ্ধির সরকারি সিদ্ধান্তে দেশের ব্যবসায়ী সমাজ আনন্দিত ও কৃতজ্ঞ বলে জানান আরিফুর রহমান।

এক ভিডিও বার্তায় তিনি বলেন, কয়েকদিন আগে দোকান খোলা ও বন্ধের সময় বাড়ানোর দাবিতে তারা সরকারের কাছে আবেদন জানিয়েছিলেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে বলে তারা জানতে পেরেছেন।

এ সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে আরিফুর রহমান বলেন, ‘খবরটি শুনে আমরা সবাই খুব আনন্দিত। এ কারণে প্রধানমন্ত্রীকে আমাদের দোকান ব্যবসায়ীদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ব্যবসায়ীদের দুর্ভোগ ও ব্যবসা-বাণিজ্যের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়েই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। এজন্য দোকান ব্যবসায়ী মালিক সমিতির পক্ষ থেকে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রীকেও ধন্যবাদ জানান তিনি।

আরিফুর রহমান আশা প্রকাশ করেন, এ সিদ্ধান্তের ফলে ব্যবসায়ীরা কিছুটা হলেও ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন এবং দেশের খুচরা ব্যবসাখাত আরও গতিশীল হবে।

এমডিএএ/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow