দোলমা নয়, এবার পটলেই বানান মজাদার কোরমা
জনপ্রিয় সবজি পটল দিয়ে নানা ধরনের পদ তৈরি করা যায়। পটলের দোলমা অনেকেরই পরিচিত ও পছন্দের খাবার। তবে পটল দিয়ে কোরমা খেয়েছেন কি? একটু ভিন্ন স্বাদের কিছু রান্না করতে চাইলে তৈরি করতে পারেন সুস্বাদু পটল কোরমা। মুখরোচক এই পদটি অল্প সময়েই রান্না করা যায়। দুপুরের ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে পটল কোরমা হতে পারে চমৎকার একটি আয়োজন। আসুন জেনে নেওয়া যাক সুস্বাদু পটলের কোরমা যেভাবে তৈরি করবেন- উপকরণ পটল ৭ টি টকদই ১ টেবিল চামচ নারিকেলের দুধ ৩ টেবিল চামচ কাজুবাদাম বাটা দেড় টেবিল চামচ পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ আদা-রসুন বাটা ১ চা চামচ গরম মসলা গুঁড়া পরিমাণমতো হলুদ আধা চা চামচ মরিচ গুঁড়া আধা চা চামচ তেল বা ঘি ৪ টেবিল চামচ লবণ ও চিনি স্বাদমতো দুপুরের ভাতের সঙ্গে জমুক পটলের কোরমা প্রস্তুত প্রণালি পটল ধুয়ে দুই দিক কেটে, খোসা হালকা রেখে মাঝখানটা একটু চিরে দিন। লবণ-হলুদ মাখিয়ে পটলগুলো তেলে হালকা লালচে করে ভেজে তুলে নিন। কড়াইতে তেল গরম করে আস্ত গরম মসলার ফোড়ন দিয়ে পেঁয়াজ, আদা ও রসুন বাটা কষান। এরপর বাদাম বাটা, গুঁড়া মসলা ও ফেটানো টকদই দিয়ে মসলা ভালোমতো কষিয়ে নিন। মসলা থেকে তেল ছাড়লে ভেজে রাখা পটল এবং সামান্য পানি
জনপ্রিয় সবজি পটল দিয়ে নানা ধরনের পদ তৈরি করা যায়। পটলের দোলমা অনেকেরই পরিচিত ও পছন্দের খাবার। তবে পটল দিয়ে কোরমা খেয়েছেন কি? একটু ভিন্ন স্বাদের কিছু রান্না করতে চাইলে তৈরি করতে পারেন সুস্বাদু পটল কোরমা। মুখরোচক এই পদটি অল্প সময়েই রান্না করা যায়। দুপুরের ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে পটল কোরমা হতে পারে চমৎকার একটি আয়োজন।
আসুন জেনে নেওয়া যাক সুস্বাদু পটলের কোরমা যেভাবে তৈরি করবেন-
উপকরণ
- পটল ৭ টি
- টকদই ১ টেবিল চামচ
- নারিকেলের দুধ ৩ টেবিল চামচ
- কাজুবাদাম বাটা দেড় টেবিল চামচ
- পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ
- আদা-রসুন বাটা ১ চা চামচ
- গরম মসলা গুঁড়া পরিমাণমতো
- হলুদ আধা চা চামচ
- মরিচ গুঁড়া আধা চা চামচ
- তেল বা ঘি ৪ টেবিল চামচ
- লবণ ও চিনি স্বাদমতো
দুপুরের ভাতের সঙ্গে জমুক পটলের কোরমা
প্রস্তুত প্রণালি
পটল ধুয়ে দুই দিক কেটে, খোসা হালকা রেখে মাঝখানটা একটু চিরে দিন। লবণ-হলুদ মাখিয়ে পটলগুলো তেলে হালকা লালচে করে ভেজে তুলে নিন।
কড়াইতে তেল গরম করে আস্ত গরম মসলার ফোড়ন দিয়ে পেঁয়াজ, আদা ও রসুন বাটা কষান। এরপর বাদাম বাটা, গুঁড়া মসলা ও ফেটানো টকদই দিয়ে মসলা ভালোমতো কষিয়ে নিন। মসলা থেকে তেল ছাড়লে ভেজে রাখা পটল এবং সামান্য পানি বা নারিকেলের দুধ দিন।
ঢেকে মাঝারি আঁচে পটল সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। ঝোল ঘন হয়ে এলে গরমমসলা, ঘি ও পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে নামিয়ে পরিবেশন করুন।
এসএকেওয়াই
What's Your Reaction?

