দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

বৈরী আবহাওয়া, প্রবল ঝড়-বৃষ্টি ও পদ্মা নদীতে তীব্র ঢেউয়ের কারণে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ১২টা ১৫ মিনিট থেকে দুর্ঘটনা এড়াতে নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। এতে নৌরুটের উভয় প্রান্তে যাত্রীবাহী যানবাহন ও পণ্যবাহী ট্রাক আটকা পড়ে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। এদিকে একই কারণে বৃহস্পতিবার বেলা ১২টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচলও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বিআইডব্লিউটিএ দৌলতদিয়া লঞ্চঘাটের ট্রাফিক সুপারভাইজার, মো. শিমুল ইসলাম জানান, নদীতে তীব্র ঢেউ ও ঝড়ো বাতাসের কারণে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আবহাওয়ার উন্নতি হলে পরিস্থিতি পর্যালোচনা করে পুনরায় লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হবে। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, দুপুর ১২টা ১৫ মিনিটে থেকে দৌলতদিয়া প্রান্তে তীব্র ঝড়ো হাওয়া ও প্রতিকূল আবহাওয়ার কারণে ফেরি চলাচল বন্ধ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

বৈরী আবহাওয়া, প্রবল ঝড়-বৃষ্টি ও পদ্মা নদীতে তীব্র ঢেউয়ের কারণে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ১২টা ১৫ মিনিট থেকে দুর্ঘটনা এড়াতে নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। এতে নৌরুটের উভয় প্রান্তে যাত্রীবাহী যানবাহন ও পণ্যবাহী ট্রাক আটকা পড়ে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।

এদিকে একই কারণে বৃহস্পতিবার বেলা ১২টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচলও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বিআইডব্লিউটিএ দৌলতদিয়া লঞ্চঘাটের ট্রাফিক সুপারভাইজার, মো. শিমুল ইসলাম জানান, নদীতে তীব্র ঢেউ ও ঝড়ো বাতাসের কারণে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আবহাওয়ার উন্নতি হলে পরিস্থিতি পর্যালোচনা করে পুনরায় লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হবে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, দুপুর ১২টা ১৫ মিনিটে থেকে দৌলতদিয়া প্রান্তে তীব্র ঝড়ো হাওয়া ও প্রতিকূল আবহাওয়ার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow