দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঝড়ো বাতাসের কারণে পদ্মা নদী উত্তাল থাকায় রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (২৬ মে) বেলা সোয়া ১১টার দিক থেকে নৌ-দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন দক্ষিণাঞ্চল থেকে আসা রাজধানীগামী যানবাহনের যাত্রীরা। এছাড়া দৌলতদিয়া প্রান্তের সড়কে নদী পারাপারের জন্য আটকা পড়েছে বেশ কিছু যানবাহন। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনা এড়াতে বেলা সোয়া ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে। রুবেলুর রহমান/এনএইচআর/জেআইএম

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঝড়ো বাতাসের কারণে পদ্মা নদী উত্তাল থাকায় রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (২৬ মে) বেলা সোয়া ১১টার দিক থেকে নৌ-দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন দক্ষিণাঞ্চল থেকে আসা রাজধানীগামী যানবাহনের যাত্রীরা। এছাড়া দৌলতদিয়া প্রান্তের সড়কে নদী পারাপারের জন্য আটকা পড়েছে বেশ কিছু যানবাহন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনা এড়াতে বেলা সোয়া ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।

রুবেলুর রহমান/এনএইচআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow