দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় প্রায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।  শনিবার (২৮ মার্চ) সকাল ৭টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে প্রচণ্ড ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে দুর্ঘটনা এড়াতে শুক্রবার রাত ৩টা ২০ মিনিটে এ নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) জেসানুল ইসলাম তপু জানান, রাতের দিকে হঠাৎ নদীতে ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হলে পদ্মা উত্তাল হয়ে ওঠে। পরে দুর্ঘটনা এড়াতে রাত ৩টা ২০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তিনি আরও জানান, এ সময় পাটুরিয়া প্রান্তে ৮টি এবং দৌলতদিয়া প্রান্তে ৪টি ফেরি নোঙর করে রাখা হয়। মাঝনদীতে কোনো ফেরি ছিল না। পরে আবহাওয়া স্বাভাবিক হলে সকাল ৭টার দিকে ফেরি চলাচল পুনরায় শুরু করা হয়। বর্তমানে এই নৌরুটে ১২টি ফেরি চলাচল করছে এবং পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় প্রায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। 

শনিবার (২৮ মার্চ) সকাল ৭টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে প্রচণ্ড ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে দুর্ঘটনা এড়াতে শুক্রবার রাত ৩টা ২০ মিনিটে এ নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) জেসানুল ইসলাম তপু জানান, রাতের দিকে হঠাৎ নদীতে ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হলে পদ্মা উত্তাল হয়ে ওঠে। পরে দুর্ঘটনা এড়াতে রাত ৩টা ২০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

তিনি আরও জানান, এ সময় পাটুরিয়া প্রান্তে ৮টি এবং দৌলতদিয়া প্রান্তে ৪টি ফেরি নোঙর করে রাখা হয়। মাঝনদীতে কোনো ফেরি ছিল না।

পরে আবহাওয়া স্বাভাবিক হলে সকাল ৭টার দিকে ফেরি চলাচল পুনরায় শুরু করা হয়। বর্তমানে এই নৌরুটে ১২টি ফেরি চলাচল করছে এবং পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow