দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

বিশ্বকাপের প্রথম ম্যাচে মেসির নৈপুণ্যে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। তবে দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে শুরুর একাদশে আসতে পারে বড় চার পরিবর্তন। সাংবাদিক গ্যাস্টন এদুলের বরাতে আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তে জানিয়েছে, কোচ লিওনেল স্কালোনি আলজেরিয়া ম্যাচের উইনিং কম্বিনেশন ভেঙে নতুন একাদশ মাঠে নামাতে পারেন। প্রথম পরিবর্তনটি আসতে পারে রক্ষণভাগে। আলজেরিয়ার বিপক্ষে শুরুর একাদশে থাকা গঞ্জালো মন্তিয়েলের জায়গায় বদলি হিসেবে নেমেছিলেন নাহুয়েল মলিনা। অস্ট্রিয়ার বিপক্ষে মলিনাকে শুরু থেকেই খেলানোর কথা ভাবছেন স্কালোনি। দ্বিতীয় পরিবর্তনটিও ডিফেন্স লাইনেই। ইনজুরি কাটিয়ে সেরে উঠছেন নিকোলাস তাগলিয়াফিকো। আলজেরিয়া ম্যাচে তার জায়গায় খেলা ফাকুন্দো মেদিনার বদলে তাগলিয়াফিকোকে শুরুর একাদশে ফেরানোর চিন্তা চলছে। বাকি দুটি পরিবর্তন আসতে পারে আক্রমণভাগে। থিয়াগো আলমাদা এবং লাউতারো মার্টিনেজের জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন নিকোলাস গঞ্জালেস এবং হুলিয়ান আলভারেজ। অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (২৩) রক্ষণভাগ: নাহুয়েল মলিনা (২৬), ক্রিশ্চিয়

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস
বিশ্বকাপের প্রথম ম্যাচে মেসির নৈপুণ্যে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। তবে দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে শুরুর একাদশে আসতে পারে বড় চার পরিবর্তন। সাংবাদিক গ্যাস্টন এদুলের বরাতে আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তে জানিয়েছে, কোচ লিওনেল স্কালোনি আলজেরিয়া ম্যাচের উইনিং কম্বিনেশন ভেঙে নতুন একাদশ মাঠে নামাতে পারেন। প্রথম পরিবর্তনটি আসতে পারে রক্ষণভাগে। আলজেরিয়ার বিপক্ষে শুরুর একাদশে থাকা গঞ্জালো মন্তিয়েলের জায়গায় বদলি হিসেবে নেমেছিলেন নাহুয়েল মলিনা। অস্ট্রিয়ার বিপক্ষে মলিনাকে শুরু থেকেই খেলানোর কথা ভাবছেন স্কালোনি। দ্বিতীয় পরিবর্তনটিও ডিফেন্স লাইনেই। ইনজুরি কাটিয়ে সেরে উঠছেন নিকোলাস তাগলিয়াফিকো। আলজেরিয়া ম্যাচে তার জায়গায় খেলা ফাকুন্দো মেদিনার বদলে তাগলিয়াফিকোকে শুরুর একাদশে ফেরানোর চিন্তা চলছে। বাকি দুটি পরিবর্তন আসতে পারে আক্রমণভাগে। থিয়াগো আলমাদা এবং লাউতারো মার্টিনেজের জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন নিকোলাস গঞ্জালেস এবং হুলিয়ান আলভারেজ। অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (২৩) রক্ষণভাগ: নাহুয়েল মলিনা (২৬), ক্রিশ্চিয়ান রোমেরো (১৩), লিসান্দ্রো মার্টিনেজ (৬), নিকোলাস তাগলিয়াফিকো (৩)। মধ্যমাঠ: রদ্রিগো দে পল (৭), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (২০) এনজো ফার্নান্দেজ (২৪)। আক্রমণভাগ: লিওনেল মেসি (১০), হুলিয়ান আলভারেজ (৯), নিকোলাস গঞ্জালেস (১৫)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow