দ্য হান্ড্রেডে মোস্তাফিজের সতীর্থ কারা?
ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগ দ্যা হান্ড্রেডের নতুন মৌসুমের নিলামে দল পেয়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। বার্মিংহাম ফিনিক্স তাকে ১ লাখ পাউন্ড স্টার্লিংয়ে দলে ভিড়িয়েছে। এই লিগে এবারই প্রথম কোনো বাংলাদেশি ক্রিকেটার হিসেবে খেলতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। এবারের নিলামে শক্তিশালী দল গড়েছে বার্মিংহাম ফিনিক্স। দ্য হান্ড্রেডের নিলামের তৃতীয় ও শেষ ধাপে নাম ওঠে মুস্তাফিজুর রহমানের। তার জন্য একমাত্র বিড করে বার্মিংহাম ফিনিক্স, ফলে ৩০ বছর বয়সী এই বাঁহাতি পেসারকে সহজেই দলে পেয়ে যায় দলটি। টি-টোয়েন্টির চেয়েও সংক্ষিপ্ত ১০০ বলের এই টুর্নামেন্টে এবারই প্রথম দেখা যাবে মুস্তাফিজকে। আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বরাবরই চাহিদার শীর্ষে থাকা এই পেসার এর আগে আইপিএল, পিএসএল, আইএল টি-টোয়েন্টি ও লঙ্কান প্রিমিয়ার লিগে খেলেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২৬ ম্যাচে ১৫৮ উইকেট নেওয়া মুস্তাফিজ বর্তমানে বাংলাদেশ দলের হয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছেন। বার্মিংহাম ফিনিক্স স্কোয়াড : জ্যাকব বেথেল (৩ লাখ ৪০ হাজার পাউন্ড স্টার্লিং), রেহান আহমেদ (২ লাখ ৫০ হাজার পাউন্ড স্টার্লিং), ডোনাভান ফেরেইরা
ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগ দ্যা হান্ড্রেডের নতুন মৌসুমের নিলামে দল পেয়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। বার্মিংহাম ফিনিক্স তাকে ১ লাখ পাউন্ড স্টার্লিংয়ে দলে ভিড়িয়েছে। এই লিগে এবারই প্রথম কোনো বাংলাদেশি ক্রিকেটার হিসেবে খেলতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। এবারের নিলামে শক্তিশালী দল গড়েছে বার্মিংহাম ফিনিক্স।
দ্য হান্ড্রেডের নিলামের তৃতীয় ও শেষ ধাপে নাম ওঠে মুস্তাফিজুর রহমানের। তার জন্য একমাত্র বিড করে বার্মিংহাম ফিনিক্স, ফলে ৩০ বছর বয়সী এই বাঁহাতি পেসারকে সহজেই দলে পেয়ে যায় দলটি।
টি-টোয়েন্টির চেয়েও সংক্ষিপ্ত ১০০ বলের এই টুর্নামেন্টে এবারই প্রথম দেখা যাবে মুস্তাফিজকে। আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বরাবরই চাহিদার শীর্ষে থাকা এই পেসার এর আগে আইপিএল, পিএসএল, আইএল টি-টোয়েন্টি ও লঙ্কান প্রিমিয়ার লিগে খেলেছেন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২৬ ম্যাচে ১৫৮ উইকেট নেওয়া মুস্তাফিজ বর্তমানে বাংলাদেশ দলের হয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছেন।
বার্মিংহাম ফিনিক্স স্কোয়াড :
জ্যাকব বেথেল (৩ লাখ ৪০ হাজার পাউন্ড স্টার্লিং), রেহান আহমেদ (২ লাখ ৫০ হাজার পাউন্ড স্টার্লিং), ডোনাভান ফেরেইরা (২ লাখ ১০ হাজার পাউন্ড স্টার্লিং), মিচেল ওয়েন (১ লাখ ৩০ হাজার পাউন্ড স্টার্লিং), সাকিব মাহমুদ (১ লাখ ৫০ হাজার পাউন্ড স্টার্লিং), উসমান তারিক (১ লাখ ৪০ হাজার পাউন্ড স্টার্লিং), জো ক্লার্ক (৮৫ হাজার পাউন্ড স্টার্লিং), উইল স্মিড (৫৫ হাজার পাউন্ড স্টার্লিং), জর্ডান থম্পসন (৬০ হাজার পাউন্ড স্টার্লিং), স্কট কুরি (২ লাখ ১০ হাজার পাউন্ড স্টার্লিং), লরি ইভান্স (৮৫ হাজার পাউন্ড স্টার্লিং), ক্রিস উড (৭০ হাজার পাউন্ড স্টার্লিং), ইথান ব্রুকস (৭০ হাজার পাউন্ড স্টার্লিং) ও মুস্তাফিজুর রহমান (১ লাখ পাউন্ড স্টার্লিং)।
What's Your Reaction?