‘ধর ধর’ বলে বিএনপি নেতাকে কুপিয়ে জখম
নোয়াখালীর হাতিয়ায় জসিম উদ্দিন নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে চানন্দী ইউনিয়নের শিউলি একরাম বাজারে এ ঘটনা ঘটে। আহত জসিম উদ্দিন (৪৫) চানন্দী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামের মো. ইসলামের ছেলে। তিনি ওই ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। বিএনপি সূত্রে জানা যায়, জসিম বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র (ছুরি, চাপাতি) নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা ‘ধর ধর’ বলে জসিমকে কোপাতে শুরু করে। ভয়ে আশপাশের লোকজন এগিয়ে আসেনি। পরে টহলরত নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশসহ নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়েছেন। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নোয়াখালীর হাতিয়ায় জসিম উদ্দিন নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে চানন্দী ইউনিয়নের শিউলি একরাম বাজারে এ ঘটনা ঘটে।
আহত জসিম উদ্দিন (৪৫) চানন্দী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামের মো. ইসলামের ছেলে। তিনি ওই ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
বিএনপি সূত্রে জানা যায়, জসিম বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র (ছুরি, চাপাতি) নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা ‘ধর ধর’ বলে জসিমকে কোপাতে শুরু করে।
ভয়ে আশপাশের লোকজন এগিয়ে আসেনি। পরে টহলরত নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশসহ নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়েছেন। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?