ধর্ম কখনোই সাম্প্রদায়িক নয়, মানুষই বিভাজন তৈরি করে: আমীর খসরু

চট্টগ্রাম-১১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কোনো ধর্মই সাম্প্রদায়িক নয়। কোনো ধর্ম হিংসা, হানাহানি কিংবা মানুষের প্রতি বিদ্বেষের শিক্ষা দেয় না। মানুষ নিজের স্বার্থে সাম্প্রদায়িকতা সৃষ্টি করে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম ইপিজেড এলাকায় মারমা সম্প্রদায়ের সঙ্গে নির্বাচনি প্রচারণা ও মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। আমীর খসরু বলেন, প্রত্যেক ধর্মই মানবিক এবং মানবতার কথা বলে। কিন্তু নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য মানুষ ধর্মকে ব্যবহার করে বিভাজন তৈরি করে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতা জরুরি। তিনি আরও বলেন, দেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। যেখানে যাচ্ছি, মানুষ অভূতপূর্ব সাড়া দিচ্ছে। জনগণ বিএনপিকে আবার ক্ষমতায় দেখতে চায় বলেই এই সাড়া পাওয়া যাচ্ছে। মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও একুশে পদকপ্রাপ্ত ডা. সুকোমল বড়ুয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি লু সাই মং, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবু রুবেল বড়ুয়া

ধর্ম কখনোই সাম্প্রদায়িক নয়, মানুষই বিভাজন তৈরি করে: আমীর খসরু

চট্টগ্রাম-১১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কোনো ধর্মই সাম্প্রদায়িক নয়। কোনো ধর্ম হিংসা, হানাহানি কিংবা মানুষের প্রতি বিদ্বেষের শিক্ষা দেয় না। মানুষ নিজের স্বার্থে সাম্প্রদায়িকতা সৃষ্টি করে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম ইপিজেড এলাকায় মারমা সম্প্রদায়ের সঙ্গে নির্বাচনি প্রচারণা ও মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, প্রত্যেক ধর্মই মানবিক এবং মানবতার কথা বলে। কিন্তু নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য মানুষ ধর্মকে ব্যবহার করে বিভাজন তৈরি করে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতা জরুরি।

তিনি আরও বলেন, দেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। যেখানে যাচ্ছি, মানুষ অভূতপূর্ব সাড়া দিচ্ছে। জনগণ বিএনপিকে আবার ক্ষমতায় দেখতে চায় বলেই এই সাড়া পাওয়া যাচ্ছে।

মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও একুশে পদকপ্রাপ্ত ডা. সুকোমল বড়ুয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি লু সাই মং, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবু রুবেল বড়ুয়া এবং খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য সাথোয়াই প্রু।

সভায় আরও বক্তব্য দেন অ্যাডভোকেট উম্যাচিং মারমা, টিং মং প্রু, মাও সেতুং তংচ্যঙ্গা, মং পাই মারমা, মং হাই মারমা, ওয়ানা সারা ভিক্ষু, ক্যজথ্রী মারমা, রুমেল মারমা, ঝন্টু কুমার বড়ুয়া, জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের সজল বড়ুয়া, সুমন বড়ুয়া, প্রকৌশলী রনি বড়ুয়া চৌধুরী, মহিরাজ বড়ুয়া, কল্লোল বড়ুয়া, সুজন কান্তি বড়ুয়া ও শোভন বড়ুয়া।

এমআরএএইচ/বিএ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow