ধর্ম মন্ত্রণালয়ের সতর্কবার্তা

অনুমোদনবিহীন এজেন্সি, গ্রুপ বা কাফেলার হজ কার্যক্রমের প্রচারণার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। একই সঙ্গে হজে গমনেচ্ছু ব্যক্তি ও সর্বসাধারণকে এসব প্রতিষ্ঠানের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার অনুরোধ জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-৩ শাখা থেকে জারি করা এক পত্রে এ আহ্বান জানানো হয়। পত্রে হজে গমনেচ্ছু ব্যক্তি ও সর্বসাধারণের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, অনুমোদনবিহীন এজেন্সি, গ্রুপ বা কাফেলা নামীয় কিছু প্রতিষ্ঠান ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আকর্ষণীয় হজ প্যাকেজ ঘোষণা করে পবিত্র হজে গমনেচ্ছু ব্যক্তিদের প্রলুব্ধ করার চেষ্টা করছে। মন্ত্রণালয় জানায়, সরকার অনুমোদিত বৈধ লাইসেন্সধারী ও তালিকাভুক্ত যোগ্য হজ এজেন্সি ছাড়া অন্য কোনো এজেন্সি, এজেন্ট, গ্রুপ বা কাফেলার হজ কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। ফলে তাদের মাধ্যমে হজে গমনও সম্ভব নয়। পত্রে আরও বলা হয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তালিকাভুক্ত যোগ্য হজ এজেন্সি ব্যতীত অন্য কোনো এজেন্সি, ট্রাভেল এজেন্ট, গ্রুপ বা কাফেলার সঙ্গে হজ-সংশ্লিষ্ট কোনো আর্থিক লেনদেন না করার জন্য সকলকে বিশেষভাবে

ধর্ম মন্ত্রণালয়ের সতর্কবার্তা

অনুমোদনবিহীন এজেন্সি, গ্রুপ বা কাফেলার হজ কার্যক্রমের প্রচারণার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। একই সঙ্গে হজে গমনেচ্ছু ব্যক্তি ও সর্বসাধারণকে এসব প্রতিষ্ঠানের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার অনুরোধ জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-৩ শাখা থেকে জারি করা এক পত্রে এ আহ্বান জানানো হয়।

পত্রে হজে গমনেচ্ছু ব্যক্তি ও সর্বসাধারণের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, অনুমোদনবিহীন এজেন্সি, গ্রুপ বা কাফেলা নামীয় কিছু প্রতিষ্ঠান ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আকর্ষণীয় হজ প্যাকেজ ঘোষণা করে পবিত্র হজে গমনেচ্ছু ব্যক্তিদের প্রলুব্ধ করার চেষ্টা করছে।

মন্ত্রণালয় জানায়, সরকার অনুমোদিত বৈধ লাইসেন্সধারী ও তালিকাভুক্ত যোগ্য হজ এজেন্সি ছাড়া অন্য কোনো এজেন্সি, এজেন্ট, গ্রুপ বা কাফেলার হজ কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। ফলে তাদের মাধ্যমে হজে গমনও সম্ভব নয়।

পত্রে আরও বলা হয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তালিকাভুক্ত যোগ্য হজ এজেন্সি ব্যতীত অন্য কোনো এজেন্সি, ট্রাভেল এজেন্ট, গ্রুপ বা কাফেলার সঙ্গে হজ-সংশ্লিষ্ট কোনো আর্থিক লেনদেন না করার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

এতে উল্লেখ করা হয়, ২০২৭ সালের হজ প্যাকেজ ও গাইডলাইন শিগগিরই ঘোষণা করা হবে। সংশ্লিষ্ট সবাইকে সরকার ঘোষিত হজ প্যাকেজ ও গাইডলাইন অনুসরণ করারও অনুরোধ জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow