‘ধর্মের নামে কোনো মাজার, মন্দির ভাঙচুর করা যাবে না’

আমরা ভিন্ন ভিন্ন ধর্মে বিশ্বাসী হতে পারি কিন্তু ধর্মের নামে কোনো মাজার ও মন্দির ভাঙচুর করা যাবে না বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। রোববার (১৭ মে) বিকেলে কুমিল্লার হোমনা পৌর বাসস্ট্যান্ড এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, কারো ধর্মকে কটাক্ষের রাজনীতি এনসিপি করে না। ইসলাম ধর্ম ছাড়াও অন্য ধর্মের যারা আছেন তাদেরকে আমরা সংলঘু মনে করি না।  ভিন্ন ধর্মের লোকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সংখ্যালঘু না, আপনারা আমাদের ভাই, আপনারা বাংলাদেশের নাগরিক। হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা আজকের রাজনীতি করি, আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণের জন্য। আমরা এনসিপি কোনো টেন্ডারবাজি, চাঁদাবাজি, দালালি ও ঘুষের রাজনীতি করি না। আমরা প্রত্যেক নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে চাই। আমরা চাই প্রত্যেক নাগরিক তার মর্যাদা নিয়ে চলুক। নারীদের উদ্দেশে তিনি বলেন, নারীদের সম্মান ও সমান অধিকার নিশ্চিত করতে হবে। তাদের সুশিক্ষা ও নিরাপদ কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। নারী নেতৃত্বকে গু

‘ধর্মের নামে কোনো মাজার, মন্দির ভাঙচুর করা যাবে না’
আমরা ভিন্ন ভিন্ন ধর্মে বিশ্বাসী হতে পারি কিন্তু ধর্মের নামে কোনো মাজার ও মন্দির ভাঙচুর করা যাবে না বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। রোববার (১৭ মে) বিকেলে কুমিল্লার হোমনা পৌর বাসস্ট্যান্ড এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, কারো ধর্মকে কটাক্ষের রাজনীতি এনসিপি করে না। ইসলাম ধর্ম ছাড়াও অন্য ধর্মের যারা আছেন তাদেরকে আমরা সংলঘু মনে করি না।  ভিন্ন ধর্মের লোকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সংখ্যালঘু না, আপনারা আমাদের ভাই, আপনারা বাংলাদেশের নাগরিক। হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা আজকের রাজনীতি করি, আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণের জন্য। আমরা এনসিপি কোনো টেন্ডারবাজি, চাঁদাবাজি, দালালি ও ঘুষের রাজনীতি করি না। আমরা প্রত্যেক নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে চাই। আমরা চাই প্রত্যেক নাগরিক তার মর্যাদা নিয়ে চলুক। নারীদের উদ্দেশে তিনি বলেন, নারীদের সম্মান ও সমান অধিকার নিশ্চিত করতে হবে। তাদের সুশিক্ষা ও নিরাপদ কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। নারী নেতৃত্বকে গুরুত্ব দিতে হবে। নারীদেরকে পিছিয়ে আমরা কখনো সমাজকে অগ্রসর করতে পারব না। এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ, জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow