ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে আইএসইউ শিক্ষার্থীদের মানববন্ধন

দেশব্যাপী ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)-এর সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, প্রয়োজন হলে দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে।  এসময় তারা কালশীবাসীর ঘোষিত ৪৮ ঘণ্টার আলটিমেটামের প্রতি সংহতি প্রকাশ করে ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত, মামলার দ্রুত নিষ্পত্তি এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানান। শিক্ষার্থীরা আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি ও আইনি দীর্ঘসূত্রতার কারণেই অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে। তাই ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে। মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা রামিসাসহ সব ধর্ষণ মামলার দ্রুত বিচার এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্ত

ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে আইএসইউ শিক্ষার্থীদের মানববন্ধন
দেশব্যাপী ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)-এর সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, প্রয়োজন হলে দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে।  এসময় তারা কালশীবাসীর ঘোষিত ৪৮ ঘণ্টার আলটিমেটামের প্রতি সংহতি প্রকাশ করে ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত, মামলার দ্রুত নিষ্পত্তি এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানান। শিক্ষার্থীরা আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি ও আইনি দীর্ঘসূত্রতার কারণেই অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে। তাই ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে। মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা রামিসাসহ সব ধর্ষণ মামলার দ্রুত বিচার এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবিও জানান।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow