ধর্ষণ কিংবা দুর্নীতি ছোট-বড় হয় না, সবই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী

উচ্চ দুর্নীতি এবং নিম্ন দুর্নীতি বলে কিছু নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দুর্নীতি ছোট হয় না। বড়ও হয় না। যেমন ধর্ষণ ছোটও হয় না, বড়ও হয় না। সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ডেফিনিশনে উচ্চ দুর্নীতিও নেই, নিম্ন দুর্নীতিও নেই। যেমন ধর্ষণ ছোটও হয় না, বড়ও হয় না। সবই সমান। ধর্ষণের ক্ষেত্রে একটা বিচার চাইবো, আরেকটা চাইবো না তা হয় না। জাতীয় সংসদে দুদকের বরাদ্দ সংক্রান্ত ছাঁটাই প্রস্তাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা দুদক যেহেতু শক্তিশালী করতে চাই এটা জাতির প্রত্যাশা সেজন্য। এখানে কিছু আইনি ইনফ্রাস্ট্রাকচার আছে। মন্ত্রী আরও বলেন, একটা অর্গানাইজেশন হিসেবে শক্তিশালী দুর্নীতি দমন কমিশন গঠন করবো। আমরা দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত অধ্যাদেশটা তখন গ্রহণ করিনি। এখন আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশে একটি শক্তিশালী দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠিত হবে। এমওএস/এএমএ

ধর্ষণ কিংবা দুর্নীতি ছোট-বড় হয় না, সবই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী

উচ্চ দুর্নীতি এবং নিম্ন দুর্নীতি বলে কিছু নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দুর্নীতি ছোট হয় না। বড়ও হয় না। যেমন ধর্ষণ ছোটও হয় না, বড়ও হয় না।

সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ডেফিনিশনে উচ্চ দুর্নীতিও নেই, নিম্ন দুর্নীতিও নেই। যেমন ধর্ষণ ছোটও হয় না, বড়ও হয় না। সবই সমান। ধর্ষণের ক্ষেত্রে একটা বিচার চাইবো, আরেকটা চাইবো না তা হয় না।

জাতীয় সংসদে দুদকের বরাদ্দ সংক্রান্ত ছাঁটাই প্রস্তাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা দুদক যেহেতু শক্তিশালী করতে চাই এটা জাতির প্রত্যাশা সেজন্য। এখানে কিছু আইনি ইনফ্রাস্ট্রাকচার আছে।

মন্ত্রী আরও বলেন, একটা অর্গানাইজেশন হিসেবে শক্তিশালী দুর্নীতি দমন কমিশন গঠন করবো। আমরা দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত অধ্যাদেশটা তখন গ্রহণ করিনি। এখন আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশে একটি শক্তিশালী দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠিত হবে।

এমওএস/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow