ধর্ষণ মামলায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেফতার

দিনাজপুরের হিলিতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগে হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শফিউল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) দুপুরে হাকিমপুর থানা পুলিশের মাধ্যমে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় হাকিমপুর পৌর শহরের থানা রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার প্রাণিসম্পদ কর্মকর্তা শফিউল ইসলাম রংপুর মিঠাপুকুর উপজেলার জারুল্যা গ্রামের আতিয়ার রহমানের ছেলে। তিনি বর্তমানে হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ন ম নিয়ামত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। ভুক্তভোগী নারীর অভিযোগ, বাড়িতে গরুর চিকিৎসা করতে গিয়েছিলেন কর্মকর্তা সেখান থেকে পরিচয়। পরিচয় হওয়ার পর হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের মাধ্যমে তাদের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার তার অফিসে ডেকে অবৈধ সম্পর্ক করেন এই কর্মকর্তা। সবশেষ বিয়ের কথা বলে গতকাল শুক্রবার বিকেলে তার অফিসে ডেকে নিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করে পরে বিয়ে না করে আমাকে বাসায় চলে যেতে বললে আমি থানায় এসে মামলা করি। হাকিম

ধর্ষণ মামলায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেফতার

দিনাজপুরের হিলিতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগে হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শফিউল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) দুপুরে হাকিমপুর থানা পুলিশের মাধ্যমে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় হাকিমপুর পৌর শহরের থানা রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার প্রাণিসম্পদ কর্মকর্তা শফিউল ইসলাম রংপুর মিঠাপুকুর উপজেলার জারুল্যা গ্রামের আতিয়ার রহমানের ছেলে। তিনি বর্তমানে হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ন ম নিয়ামত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী নারীর অভিযোগ, বাড়িতে গরুর চিকিৎসা করতে গিয়েছিলেন কর্মকর্তা সেখান থেকে পরিচয়। পরিচয় হওয়ার পর হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের মাধ্যমে তাদের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার তার অফিসে ডেকে অবৈধ সম্পর্ক করেন এই কর্মকর্তা। সবশেষ বিয়ের কথা বলে গতকাল শুক্রবার বিকেলে তার অফিসে ডেকে নিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করে পরে বিয়ে না করে আমাকে বাসায় চলে যেতে বললে আমি থানায় এসে মামলা করি।

হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ন ম নিয়ামত উল্লাহ বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে বেশকিছু দিন থেকে ধর্ষণের অভিযোগে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন এক নারী। গতকাল ভুক্তভোগী নারী থানায় মামলা করেন এরপর হাকিমপুর থানা পুলিশ অভিযুক্ত শফিউল ইসলামকে আটক করে।

গ্রেফতার কর্মকর্তাকে শনিবার দুপুরে হাকিমপুর থানা পুলিশের মাধ্যমে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

মো. মাহাবুর রহমান/এমএন/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow