ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
পিরোজপুরে ধর্ষণ মামলায় সুমন হাওলাদার নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার (০৫ মে) দুপুরে পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস. এম. মনিরুজ্জামান এ রায় দেন। সুমন হাওলাদার (২৬) ভান্ডারিয়া উপজেলার জুনিয়া গ্রামের বাসিন্দা।
আদালত সূত্রে জানা গেছে, ভুক্তভোগী অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। সে নানার বাড়িতে থেকে পড়াশোনা করত। ভুক্তভোগী স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই তাকে উত্ত্যক্ত করত দণ্ডপ্রাপ্ত আসামি। ২০১৮ সালের ৩ মার্চ বিকেল সাড়ে ৩টার দিকে স্কুল ছুটি হলে বাড়ি ফেরার পথে আসামি সুমন তুলে নিয়ে তাকে ধর্ষণ করে। সে বাড়ি ফিরে তার মামাকে ঘটনাটি বললে বিষয়টি স্থানীয়রা মীমাংসার আশ্বাস দেয়।
ভিকটিমের মামা তাতে রাজি না হয়ে ১৬ মার্চ সুমন হাওলাদারকে আসামি করে ভান্ডারিয়া থানায় ধর্ষণ মামলা করে। দীর্ঘদিন মামলার তদন্ত প্রক্রিয়া শেষে ৬ জনের সাক্ষ্যপ্রমাণ শেষে আসামি দোষী সাব্যস্ত হলে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দেন।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নূরুল ইসলাম সরদার বলেন, দীর্ঘদিন আইনি প্রক্রিয়া শেষে আজ বিজ
পিরোজপুরে ধর্ষণ মামলায় সুমন হাওলাদার নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার (০৫ মে) দুপুরে পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস. এম. মনিরুজ্জামান এ রায় দেন। সুমন হাওলাদার (২৬) ভান্ডারিয়া উপজেলার জুনিয়া গ্রামের বাসিন্দা।
আদালত সূত্রে জানা গেছে, ভুক্তভোগী অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। সে নানার বাড়িতে থেকে পড়াশোনা করত। ভুক্তভোগী স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই তাকে উত্ত্যক্ত করত দণ্ডপ্রাপ্ত আসামি। ২০১৮ সালের ৩ মার্চ বিকেল সাড়ে ৩টার দিকে স্কুল ছুটি হলে বাড়ি ফেরার পথে আসামি সুমন তুলে নিয়ে তাকে ধর্ষণ করে। সে বাড়ি ফিরে তার মামাকে ঘটনাটি বললে বিষয়টি স্থানীয়রা মীমাংসার আশ্বাস দেয়।
ভিকটিমের মামা তাতে রাজি না হয়ে ১৬ মার্চ সুমন হাওলাদারকে আসামি করে ভান্ডারিয়া থানায় ধর্ষণ মামলা করে। দীর্ঘদিন মামলার তদন্ত প্রক্রিয়া শেষে ৬ জনের সাক্ষ্যপ্রমাণ শেষে আসামি দোষী সাব্যস্ত হলে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দেন।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নূরুল ইসলাম সরদার বলেন, দীর্ঘদিন আইনি প্রক্রিয়া শেষে আজ বিজ্ঞ আদালত রায় দিয়েছেন।