ধর্ষণসহ যেসব কারণে হিরো আলমের বিরুদ্ধে আবারও গ্রেফতারি পরোয়ানা

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে আবারও গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বিয়ের আশ্বাসে ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে দায়ের করা মামলায় এই পরোয়ানা জারি হয়েছে। মামলাটির বাদী সাদিয়া রহমান মিথিলা। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক আনোয়ারুল হক এই আদেশ দেন।আরও পড়ুনগানকে হারাম বলা দলটাও গানে গানে ভোট খুঁজছে: কুদ্দুস বয়াতিটাকার বিনিময়ে মমতাজের প্রচারে ছিলাম, আমি নৌকার দালাল না : রবি চৌধুরী রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আসগার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলার তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করলে আদালত তা পর্যালোচনা করে হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে সাদিয়া রহমান মিথিলাকে একাধিকবার ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেন হিরো আলম। পাশাপাশি তাকে জোরপূর্বক গর্ভপাত করাতেও বাধ্য করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এই অভিযোগ অস্বীকার করলে ভুক্তভোগী মিথিলা গত বছরের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে বগুড়া

ধর্ষণসহ যেসব কারণে হিরো আলমের বিরুদ্ধে আবারও গ্রেফতারি পরোয়ানা

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে আবারও গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বিয়ের আশ্বাসে ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে দায়ের করা মামলায় এই পরোয়ানা জারি হয়েছে। মামলাটির বাদী সাদিয়া রহমান মিথিলা।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক আনোয়ারুল হক এই আদেশ দেন।

আরও পড়ুন
গানকে হারাম বলা দলটাও গানে গানে ভোট খুঁজছে: কুদ্দুস বয়াতি
টাকার বিনিময়ে মমতাজের প্রচারে ছিলাম, আমি নৌকার দালাল না : রবি চৌধুরী

রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আসগার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলার তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করলে আদালত তা পর্যালোচনা করে হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে সাদিয়া রহমান মিথিলাকে একাধিকবার ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেন হিরো আলম। পাশাপাশি তাকে জোরপূর্বক গর্ভপাত করাতেও বাধ্য করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এই অভিযোগ অস্বীকার করলে ভুক্তভোগী মিথিলা গত বছরের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে বগুড়ার আদালতে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পিবিআই প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানায়। সেই ভিত্তিতেই আদালত অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow