ধান শুকাতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেলো তরুণীর

ফরিদপুরে বজ্রপাতে মারিয়া (২২) নামের এক তরুণী মারা গেছেন। এসময় চায়না বেগম (৩০) নামের আরেক নারী গুরুতর আহত হন। সোমবার (৪ মে) বিকেলে মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারিয়া মারা যান। নিহত মারিয়া ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার লঙ্কারচর গ্রামের দবির শেখের মেয়ে। একই গ্রামের রুস্তম মোল্যার মেয়ে চায়না বেগম (৩০) গুরুতর আহত হয়েছেন। আরও পড়ুনকেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১৭ জনের মৃত্যু  পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বাড়িতে ধান শুকানোর সময় হঠাৎ বজ্রপাতে মারিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু আহসান এ তথ্য নিশ্চিত করেছেন। মরদেহ মহম্মদপুর থানায় রাখা হয়েছে বলে জানান তিনি। মো. মিনারুল ইসলাম জুয়েল/কেএসআর

ধান শুকাতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেলো তরুণীর

ফরিদপুরে বজ্রপাতে মারিয়া (২২) নামের এক তরুণী মারা গেছেন। এসময় চায়না বেগম (৩০) নামের আরেক নারী গুরুতর আহত হন।

সোমবার (৪ মে) বিকেলে মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারিয়া মারা যান। নিহত মারিয়া ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার লঙ্কারচর গ্রামের দবির শেখের মেয়ে। একই গ্রামের রুস্তম মোল্যার মেয়ে চায়না বেগম (৩০) গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন
কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু 
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১৭ জনের মৃত্যু 

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বাড়িতে ধান শুকানোর সময় হঠাৎ বজ্রপাতে মারিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু আহসান এ তথ্য নিশ্চিত করেছেন। মরদেহ মহম্মদপুর থানায় রাখা হয়েছে বলে জানান তিনি।

মো. মিনারুল ইসলাম জুয়েল/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow