ধান শুকানোর মাঠ নিয়ে সংঘর্ষ, আহত ১৫

সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার বিকেলে ধান শুকানোর খলা (মাঠ) তৈরি করাকে কেন্দ্র করে এই সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে মধুরাপুর গ্রামের বাসিন্দা সারদ আলী ও সুজন মিয়ার লোকজনের মধ্যে ধান শুকানোর খলা তৈরি নিয়ে কথা-কাটাকাটি হয়। এই বিরোধের জের ধরে এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয়জনকে ভর্তি করা হয়েছে। তারা হলেন— মূলক মিয়া (৫০), সুজন মিয়া (৪৫), আব্দুর রাজ্জাক (৩০), আলমগীর হোসেন (৩২), ভোজন মিয়া (৪০), আব্দুল কাইয়ুম (৩৫), আলিফ নূর (৩৮), মুক্তাদির (১৯) ও ইয়াসিন মিয়া (১৪)। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রশান্ত দাস তালুকদার জানান, আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পরপরই দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  দিরাই থানার অফিসার ইনচার

ধান শুকানোর মাঠ নিয়ে সংঘর্ষ, আহত ১৫

সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার বিকেলে ধান শুকানোর খলা (মাঠ) তৈরি করাকে কেন্দ্র করে এই সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে মধুরাপুর গ্রামের বাসিন্দা সারদ আলী ও সুজন মিয়ার লোকজনের মধ্যে ধান শুকানোর খলা তৈরি নিয়ে কথা-কাটাকাটি হয়। এই বিরোধের জের ধরে এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

আহতদের মধ্যে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয়জনকে ভর্তি করা হয়েছে। তারা হলেন— মূলক মিয়া (৫০), সুজন মিয়া (৪৫), আব্দুর রাজ্জাক (৩০), আলমগীর হোসেন (৩২), ভোজন মিয়া (৪০), আব্দুল কাইয়ুম (৩৫), আলিফ নূর (৩৮), মুক্তাদির (১৯) ও ইয়াসিন মিয়া (১৪)। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রশান্ত দাস তালুকদার জানান, আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পরপরই দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে এলাকা শান্ত রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow