ধানক্ষেতে মিলল পচা লাশ
নেত্রকোনার মোহনগঞ্জের ধলি হাওরে ধান ক্ষেত থেকে এক অজ্ঞাত ব্যক্তির পচা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) উপজেলার গাগলাজুর ইউনিয়নের বরান্তর এলাকার ধলির হাওর থেকে লাশ করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্র জানা গেছে, গাগলাজুর ইউনিয়নের বারান্তর গ্রামের উত্তর পাশে ধলির হাওরে স্থানীয় লোকজন কাজ করতে গেলে ধান ক্ষেতের মধ্যে একটি মরদেহ দেখতে পান। স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যার দিকে পচা মরদেহটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় ইউপি সদস্য আশরাফ চৌধুরী জানান,‘ ধান কাটার কাজে নিয়োজিত শ্রমিকরা ধলির হাওরে কাজ করতে গিয়ে সুইস গেইট সংলগ্ন ধানক্ষেতে একটি পচাগলা অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখতে পান। বিষয়টি সঙ্গে সঙ্গে তাকে অবহিত করা হলে তিনি তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে।’
এ প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে এটি অজ্ঞাতনামা ব্যক্তির লাশ হিসেবে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওস

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাফিজুর রহমান হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার বরান্তর হাওর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির পচা লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে।