ধানমন্ডিতে আবাসিক প্লট থেকে বাণিজ্যিক রূপান্তরে নতুন নীতিমালায় কমিটি

রাজধানীর ধানমন্ডি আবাসিক এলাকার বাণিজ্যিক সড়কে অবস্থিত প্লটগুলোকে আবাসিক থেকে বাণিজ্যিক ব্যবহারে রূপান্তরের জন্য নতুন নীতিমালা প্রণয়নে ৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে এই কমিটি গঠন করে অফিস আদেশ জারি করা হয়েছে। বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি কর্তৃপক্ষ (বিবিআরএ), রাজউকের মাস্টার প্ল্যান এবং বিদ্যমান আইন-বিধির সঙ্গে সামঞ্জস্য রেখে এই নীতিমালা তৈরি করা হবে। আদেশে বলা হয়েছে, ধানমন্ডি আবাসিক এলাকার বাণিজ্যিক সড়কে অবস্থিত প্লটগুলোকে বাণিজ্যিক উদ্দেশে ব্যবহারের অনুমতি প্রদানের ক্ষেত্রে যুগোপযোগী ও হালনাগাদ নীতিমালা প্রণয়ন করা হবে। এ লক্ষ্যে অতিরিক্ত সচিবকে (ভূমি ও পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা অনুবিভাগ) আহ্বায়ক করে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব (ভূমি ব্যবস্থাপনা অধিশাখা), স্থাপত্য অধিদপ্তরের তত্ত্বাবধায়ক স্থপতি পদমর্যাদার প্রতিনিধি, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান নগর পরিকল্পনাবিদ, নগর উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রতিনিধি, ঢাকা মেট্রোপল

ধানমন্ডিতে আবাসিক প্লট থেকে বাণিজ্যিক রূপান্তরে নতুন নীতিমালায় কমিটি

রাজধানীর ধানমন্ডি আবাসিক এলাকার বাণিজ্যিক সড়কে অবস্থিত প্লটগুলোকে আবাসিক থেকে বাণিজ্যিক ব্যবহারে রূপান্তরের জন্য নতুন নীতিমালা প্রণয়নে ৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে এই কমিটি গঠন করে অফিস আদেশ জারি করা হয়েছে।

বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি কর্তৃপক্ষ (বিবিআরএ), রাজউকের মাস্টার প্ল্যান এবং বিদ্যমান আইন-বিধির সঙ্গে সামঞ্জস্য রেখে এই নীতিমালা তৈরি করা হবে।

আদেশে বলা হয়েছে, ধানমন্ডি আবাসিক এলাকার বাণিজ্যিক সড়কে অবস্থিত প্লটগুলোকে বাণিজ্যিক উদ্দেশে ব্যবহারের অনুমতি প্রদানের ক্ষেত্রে যুগোপযোগী ও হালনাগাদ নীতিমালা প্রণয়ন করা হবে।

এ লক্ষ্যে অতিরিক্ত সচিবকে (ভূমি ও পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা অনুবিভাগ) আহ্বায়ক করে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব (ভূমি ব্যবস্থাপনা অধিশাখা), স্থাপত্য অধিদপ্তরের তত্ত্বাবধায়ক স্থপতি পদমর্যাদার প্রতিনিধি, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান নগর পরিকল্পনাবিদ, নগর উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রতিনিধি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ট্রাফিক) প্রতিনিধি, ঢাকা গণপূর্ত বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ভূমি ব্যবস্থাপনা শাখা-১ এর উপসচিব/সিনিয়র সহকারী সচিব, যিনি সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

অফিস আদেশে বলা হয়েছে, কমিটি প্রয়োজনে সদস্য অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করতে পারবে। সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে পরামর্শ করে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে আবাসিক থেকে বাণিজ্যিক রূপান্তরের নীতিমালার খসড়া সুপারিশ মন্ত্রণালয়ে দাখিল করতে হবে।

আরএমএম/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow