ধানমন্ডিতে ‘মঙ্গল শোভাযাত্রা’ নামে বর্ষবরণ শোভাযাত্রা
‘মঙ্গল আছে, মঙ্গল থাকবে’ স্লোগানে ‘মঙ্গল শোভাযাত্রা’ নামে বর্ষবরণ শোভাযাত্রা করেছে ‘বর্ষবরণ পর্ষদ’ নামে একটি সংগঠন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর ধানমন্ডি ২৭–এ এই বর্ষবরণ উৎসব ১৪৩৩ শুরু হয়।
শোভাযাত্রা শুরুর আগে জাতীয় সংগীত, এরপর ধনধান্য পুষ্পভরা, এরপর ‘এসো হে বৈশাখ’ গান দিয়ে বর্ষবরণের অনুষ্ঠানের সূচনা হয়।
মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজকদের একজন কঙ্কণ নাগ বলেন, যে আয়োজনটা আমরা বহু বছর ধরে ঢাকায় করে আসছি- সেটি হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। এটি আমরা বহাল রাখতে চাই। আমরা চাই এটি মঙ্গল শোভাযাত্রা নামে পালিত হোক।
‘মঙ্গল শোভাযাত্রা’ নামের প্রসঙ্গে এই আয়োজক বলেন, মঙ্গল শোভাযাত্রা নামের বড় কারণ হচ্ছে, আমরা বছরের প্রথম দিন এমন এতটা বার্তা ছড়িয়ে দিতে চাই যে মানুষ যাতে মঙ্গল দিয়ে বছরটা শুরু করতে পারে।
উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, ‘১৯৮৯ সালে এরশাদরিরোধী আন্দোলনের সময়ে এই নামে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। কিন্তু এরও দুই বছর আগ থেকে যশোরে উদীচী শিল্পীগোষ্ঠী মঙ্গল শোভাযাত্রা নামে এই বর্ষবরণ শোভাযাত্রা শুরু করে। পরে এর সঙ্গে মানুষ মিলিত হয়েছে, মিলিত হতে হতে এটি একট
‘মঙ্গল আছে, মঙ্গল থাকবে’ স্লোগানে ‘মঙ্গল শোভাযাত্রা’ নামে বর্ষবরণ শোভাযাত্রা করেছে ‘বর্ষবরণ পর্ষদ’ নামে একটি সংগঠন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর ধানমন্ডি ২৭–এ এই বর্ষবরণ উৎসব ১৪৩৩ শুরু হয়।
শোভাযাত্রা শুরুর আগে জাতীয় সংগীত, এরপর ধনধান্য পুষ্পভরা, এরপর ‘এসো হে বৈশাখ’ গান দিয়ে বর্ষবরণের অনুষ্ঠানের সূচনা হয়।
মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজকদের একজন কঙ্কণ নাগ বলেন, যে আয়োজনটা আমরা বহু বছর ধরে ঢাকায় করে আসছি- সেটি হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। এটি আমরা বহাল রাখতে চাই। আমরা চাই এটি মঙ্গল শোভাযাত্রা নামে পালিত হোক।
‘মঙ্গল শোভাযাত্রা’ নামের প্রসঙ্গে এই আয়োজক বলেন, মঙ্গল শোভাযাত্রা নামের বড় কারণ হচ্ছে, আমরা বছরের প্রথম দিন এমন এতটা বার্তা ছড়িয়ে দিতে চাই যে মানুষ যাতে মঙ্গল দিয়ে বছরটা শুরু করতে পারে।
উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, ‘১৯৮৯ সালে এরশাদরিরোধী আন্দোলনের সময়ে এই নামে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। কিন্তু এরও দুই বছর আগ থেকে যশোরে উদীচী শিল্পীগোষ্ঠী মঙ্গল শোভাযাত্রা নামে এই বর্ষবরণ শোভাযাত্রা শুরু করে। পরে এর সঙ্গে মানুষ মিলিত হয়েছে, মিলিত হতে হতে এটি একটি ঐতিহ্যের অংশ হিসেবে দাঁড়িয়েছে।’