ধানের শীষ জয়ী হওয়ায় বাজির মহিষ জিতে নিল মান্নান

শেরপুরের নালিতাবাড়ি উপজেলার ১২নং কলসপাড় ইউনিয়নের উত্তর নাকশী গ্রামের আব্দুর মান্নান ধানের শীষ জয়ী হওয়ায় বাজির মহিষ জিতে নেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) শেরপুর ২ নকলা নালিতাবাড়ি নির্বাচনী আসনে আব্দুর মান্নান (৬০) ও বালুঘাটা গ্রামের আমির হোসেন (৪৫) এর মধ্যে এ ব্যতিক্রমী ঘটনা ঘটে। বাজিতে শর্ত ছিল, দাঁড়িপাল্লা যদি জয়ী হয় তাহলে মান্নান মিয়া ৬টি মহিষ দিবে আমির হোসেনকে এলাকাবাসীকে খাওয়ানোর জন্য। আর যদি ধানের শীষ  জয়ী হয় তাহলে আমির হোসেন ১টি মহিষ দিবে মান্নান মিয়াকে এলাকাবাসীকে খাওয়ানোর জন্য।  বৃহস্পতিবার রাতে শেরপুর ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীকে ধানের শীষ প্রতীকে ১০১৪০ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।  ধানের শীষ বিজয়ী হওয়ায় ঘোষণার পর আজ শুক্রবার এলাকাবাসীকে নিয়ে বাদ্য বাজনা বাজিয়ে নেচে গেয়ে মহিষ জিতে নিয়ে আসে উত্তর নাকশী এলাকার শিমুলগড়া গ্রামের আবদুল মান্নান।  কলসপাড় ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, এ ব্যতিক্রমী আনন্দ উদযাপনের ঘটনাটি এলাকায় আলাদা সৌহার্দ্য আর সম্পৃতির উদাহরণ তৈরি করেছে ।  মহিষ বিজয়ী আব্দুল মান্নান বলেন, ধানের শীষ জিতায় আমরা খু

ধানের শীষ জয়ী হওয়ায় বাজির মহিষ জিতে নিল মান্নান

শেরপুরের নালিতাবাড়ি উপজেলার ১২নং কলসপাড় ইউনিয়নের উত্তর নাকশী গ্রামের আব্দুর মান্নান ধানের শীষ জয়ী হওয়ায় বাজির মহিষ জিতে নেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) শেরপুর ২ নকলা নালিতাবাড়ি নির্বাচনী আসনে আব্দুর মান্নান (৬০) ও বালুঘাটা গ্রামের আমির হোসেন (৪৫) এর মধ্যে এ ব্যতিক্রমী ঘটনা ঘটে।

বাজিতে শর্ত ছিল, দাঁড়িপাল্লা যদি জয়ী হয় তাহলে মান্নান মিয়া ৬টি মহিষ দিবে আমির হোসেনকে এলাকাবাসীকে খাওয়ানোর জন্য। আর যদি ধানের শীষ  জয়ী হয় তাহলে আমির হোসেন ১টি মহিষ দিবে মান্নান মিয়াকে এলাকাবাসীকে খাওয়ানোর জন্য। 

বৃহস্পতিবার রাতে শেরপুর ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীকে ধানের শীষ প্রতীকে ১০১৪০ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। 

ধানের শীষ বিজয়ী হওয়ায় ঘোষণার পর আজ শুক্রবার এলাকাবাসীকে নিয়ে বাদ্য বাজনা বাজিয়ে নেচে গেয়ে মহিষ জিতে নিয়ে আসে উত্তর নাকশী এলাকার শিমুলগড়া গ্রামের আবদুল মান্নান। 

কলসপাড় ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, এ ব্যতিক্রমী আনন্দ উদযাপনের ঘটনাটি এলাকায় আলাদা সৌহার্দ্য আর সম্পৃতির উদাহরণ তৈরি করেছে । 

মহিষ বিজয়ী আব্দুল মান্নান বলেন, ধানের শীষ জিতায় আমরা খুব খুশি, নির্বাচন আসলে গ্রাম-গঞ্জের মানুষ আমরা অনেক আনন্দ ফুর্তি করি, বাজি ধইরা জিইতা গেছি এখন এ মইস বেহেরে নিয়া মেমানি কইরা খামু। 

মহিষ দান করা আমির হোসেন বলেন, আমরা আনন্দ করতেই বাজি ধরেছিলাম, ঠিকা গেছি তবু খুশি মনেই মইস দিসি।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow