ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে : আজাদ

বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনে দলের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ বলেন, বিশনন্দি এলাকায় দয়াকান্দা কেন্দ্রে জামায়াত ইসলামীর লোকজন ঝামেলা করার চেষ্টা করছে। এছাড়া বাকি কেন্দ্রগুলোতে ভোটের পরিবেশ আপাতত ভালো হচ্ছে। ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে আড়াইহাজারের পাঁচরুখী হাজী সাহেব আলী ফকির উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোট প্রদান করে এ কথা বলেন তিনি। নজরুল ইসলাম আজাদ বলেন, ২০১৮ সালে আমি নির্বাচন করেছিলাম, তবে সে সময় নির্বাচনের পরিবেশ এরকম ছিল না। ওই সময় আমার ভোট আমি দেওয়াই বিশাল ঝামেলার ছিল। কিন্তু আজ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরেছি। আমি আশা করি, নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী উল্লেখ করে তিনি আরও বলেন, আমি জনগণের কাছ থেকে অনেক সাড়া পাচ্ছি। এতে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে।

ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে : আজাদ

বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনে দলের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ বলেন, বিশনন্দি এলাকায় দয়াকান্দা কেন্দ্রে জামায়াত ইসলামীর লোকজন ঝামেলা করার চেষ্টা করছে। এছাড়া বাকি কেন্দ্রগুলোতে ভোটের পরিবেশ আপাতত ভালো হচ্ছে। ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে আড়াইহাজারের পাঁচরুখী হাজী সাহেব আলী ফকির উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোট প্রদান করে এ কথা বলেন তিনি।

নজরুল ইসলাম আজাদ বলেন, ২০১৮ সালে আমি নির্বাচন করেছিলাম, তবে সে সময় নির্বাচনের পরিবেশ এরকম ছিল না। ওই সময় আমার ভোট আমি দেওয়াই বিশাল ঝামেলার ছিল। কিন্তু আজ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরেছি। আমি আশা করি, নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী উল্লেখ করে তিনি আরও বলেন, আমি জনগণের কাছ থেকে অনেক সাড়া পাচ্ছি। এতে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow