ধানের শীষে ভোট দিতে চাওয়া ‘সেই’ অসুস্থ বৃদ্ধার পাশে প্রধানমন্ত্রী

‘ধানের শীষে ভোট দিমু বাপ, তার মা তো মারা গেছে; তার সন্তানকে যদি ভোট না দেই, তাহলে কী নিয়ে বাঁচবো!’– শীর্ষক একটি প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে তা বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান-এর দৃষ্টিগোচর হয়।  অতঃপর মঙ্গলবার (৩ মার্চ) সেই বৃদ্ধা রাহেলা খাতুনের সাথে সাক্ষাৎ করতে রাজধানীর আরামবাগ এলাকায় তার বাসায় যায় ‘আমরা বিএনপি পরিবার’ এর একটি প্রতিনিধি দল।  প্রতিনিধি দলটি বৃদ্ধা রাহেলা খাতুনের সার্বিক খোঁজ-খবর নেয় এবং বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পক্ষ থেকে শুভেচ্ছাসহ বিভিন্ন উপহারসামগ্রী পৌঁছে দেয়। প্রতিনিধি দলে ছিলেন- ‘আমরা বিএনপি পরিবার’ এর অন্যতম উপদেষ্টা আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, রুবেল আমিন, শাহাদত হোসেন।  এ সময় আরও উপস্থিত ছিলেন– ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম বিপ্লব, অগ্রণী ব্যাংক জিয়া পরিষদের সভাপতি সুজাউদ্দৌলা, সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার

ধানের শীষে ভোট দিতে চাওয়া ‘সেই’ অসুস্থ বৃদ্ধার পাশে প্রধানমন্ত্রী

‘ধানের শীষে ভোট দিমু বাপ, তার মা তো মারা গেছে; তার সন্তানকে যদি ভোট না দেই, তাহলে কী নিয়ে বাঁচবো!’– শীর্ষক একটি প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে তা বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান-এর দৃষ্টিগোচর হয়। 

অতঃপর মঙ্গলবার (৩ মার্চ) সেই বৃদ্ধা রাহেলা খাতুনের সাথে সাক্ষাৎ করতে রাজধানীর আরামবাগ এলাকায় তার বাসায় যায় ‘আমরা বিএনপি পরিবার’ এর একটি প্রতিনিধি দল। 

প্রতিনিধি দলটি বৃদ্ধা রাহেলা খাতুনের সার্বিক খোঁজ-খবর নেয় এবং বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পক্ষ থেকে শুভেচ্ছাসহ বিভিন্ন উপহারসামগ্রী পৌঁছে দেয়। প্রতিনিধি দলে ছিলেন- ‘আমরা বিএনপি পরিবার’ এর অন্যতম উপদেষ্টা আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, রুবেল আমিন, শাহাদত হোসেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন– ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম বিপ্লব, অগ্রণী ব্যাংক জিয়া পরিষদের সভাপতি সুজাউদ্দৌলা, সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, স্বেচ্ছাসেবক দল নেতা ইমতিয়াজ পারভেজ সেট, শেকৃবি ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাহিয়ান হোসেন, ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম আহবায়ক আল ফারহান, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ। 

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েকদিন আগে কোনো এক ব্যক্তি রাহেলা খাতুনের কাছে নির্বাচনে ভোট দানের বিষয়ে জানতে চাইলে তিনি ধানের শীষে ভোট দেয়ার কথা বলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow