ধানের শীষে ভোট দিলে আগামীর বাংলাদেশ হবে জনগণের : রফিকুল আলম

ফেনী-১ আসনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্বাচনী এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেছেন, আপনাদের মূল্যবান ভোট ধানের শীষের পক্ষে গেলে আগামী বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ। তাই আপনার ভোট যেন কোনো দেশবিরোধী শক্তির পক্ষে না যায়, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।  তিনি বলেন, ইনশাআল্লাহ, আমরা আপনাদের পাশে আছি এবং পাশে থাকব। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নে স্থানীয় বিএনপি কর্তৃক আয়োজিত পথসভায় দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।  রফিকুল আলম মজনু বলেন, বিএনপি জনগণের দল। আগামীতে বিএনপি সরকার গঠন করতে পারলে এলাকার সকল সমস্যাগুলো দূর করে  জনগণের পাশে থাকবে। এ জন্য আগামীতে বিএনপিকে যে কোনো মূল্যে ক্ষমতায় আসতে হবে।  এ সময় উপস্থিত ছিলেন- ফেনী-১ আসনে ধানের শীষের প্রচার ও মিডিয়া কমিটির আহ্বায়ক বিএনপি নেতা জাহির হোসাইন আসিফ, সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইয়াসিন আরাফাত, আরশিব তামিমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ধানের শীষে ভোট দিলে আগামীর বাংলাদেশ হবে জনগণের : রফিকুল আলম

ফেনী-১ আসনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্বাচনী এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেছেন, আপনাদের মূল্যবান ভোট ধানের শীষের পক্ষে গেলে আগামী বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ। তাই আপনার ভোট যেন কোনো দেশবিরোধী শক্তির পক্ষে না যায়, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। 

তিনি বলেন, ইনশাআল্লাহ, আমরা আপনাদের পাশে আছি এবং পাশে থাকব।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নে স্থানীয় বিএনপি কর্তৃক আয়োজিত পথসভায় দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

রফিকুল আলম মজনু বলেন, বিএনপি জনগণের দল। আগামীতে বিএনপি সরকার গঠন করতে পারলে এলাকার সকল সমস্যাগুলো দূর করে  জনগণের পাশে থাকবে। এ জন্য আগামীতে বিএনপিকে যে কোনো মূল্যে ক্ষমতায় আসতে হবে। 

এ সময় উপস্থিত ছিলেন- ফেনী-১ আসনে ধানের শীষের প্রচার ও মিডিয়া কমিটির আহ্বায়ক বিএনপি নেতা জাহির হোসাইন আসিফ, সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইয়াসিন আরাফাত, আরশিব তামিমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow